রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

আগামী রবিবার (১৭ মে) ছুটির দিনে শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যবর্তী অংশে মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা মেট্রোর ব্লু লাইনে ‘ট্রাফিক ব্লক’। আগামী রবিবার (১৭ মে) ছুটির দিনে শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যবর্তী অংশে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১৪ মে) একটি বিবৃতি জারি করে বিষয়টি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কী কারণে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা? সেটাও স্পষ্ট করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ১৭ মে রবিবার, ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যবর্তী অংশে একটি ‘ওয়ার্কিং ট্রাফিক ব্লক’ থাকবে। শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ‘রেক রিভার্সাল’ (ট্রেনের দিক পরিবর্তন) ব্যবস্থাটি সুগম করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কবি সুভাষ মেট্রো স্টেশনেও সংস্কার ও মেরামতির কাজের  সুবিধার্থে এই ট্রাফিক ব্লকটি প্রয়োজনীয়। সেই কারণেই ওই দিন শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলাচল করবে না। তবে ওই দিন দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত স্বাভাবিকভাবে মেট্রো চলাচল করবে। কাজ শেষ হয়ে যাওয়ার পর সোমবার (১৮ মে) ব্লু লাইনের সম্পূর্ণ অংশে তথা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত পুনরায় মেট্রো চলাচল করবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

ব্লু লাইনের শেষ স্টেশন হল শহিদ ক্ষুদিরাম। এখানে কোনও ক্রসওভার বা রেক ঘোরানোর স্থায়ী ব্যবস্থা নেই। সেই কারণে দক্ষিণেশ্বর থেকে আসা যাত্রী বোঝাই মেট্রো গুলিকে এখানে খালি করে দেওয়া হয়। এরপর খালি রেকগুলো কবি সুভাষ স্টেশনে গিয়ে মুখ ঘুরিয়ে আপ লাইনে শহিদ ক্ষুদিরামে ফিরে আসে। চলতি বছরের জানুয়ারি মাসে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) ‘রেক রিভার্সাল’–এর অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী কাজ শুরু হচ্ছে। আর যেহেতু রবিবার কলকাতার অধিকাংশ অফিস বন্ধ থাকে এবং ছুটির দিন, সেই কারণেই ওই দিনটিতেই সংস্কারের কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গত বছর একাধিক কলকাতায় একাধিক মেট্রো লাইনের উদ্বোধনের পর থেকেই ব্লু লাইনের সমস্যা চলছে। 

 

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর