বৈভব সম্পর্কে এই অজানা তথ্যগুলি জানতেন? না জানলে জেনে নিন এখনই

Share:

কত বছর বয়সে বৈভবের ক্রিকেটে অভিষেক?
বৈভব বিহারের তেজপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং চার বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় ।

বৈভব কাকে অনুসরণ করে জানেন?
ভারতের তরুণ ব্যাটার নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এবং ভারতের বীরেন্দ্র সেহওয়াগকে অনুসরণ করেন। তবে ব্রায়ান লারা তার অন্যতম পছন্দের ব্যক্তি।

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে চুক্তি
২০২৪ সালের নভেম্বরে মাত্র ১৩ বছর বয়সে রাজস্থানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। তাঁকে কেনা হয়েছিল ১.১ কোটি টাকায়।

কোন বিশ্বরেকর্ড রয়েছে বৈভবের দখলে?
২০ বছরের কম বয়সী ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা মারার রেকর্ড রয়েছে বৈভবের দখলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভব সূর্যবংশীর ছক্কার সংখ্যা ১০২। ২০২৬ সালের আইপিএলে মেরেছে ৪০টি ছয়।

বহু ক্রিকেটারের মতে ভবিষ্যৎ ক্রিকেটের ঈশ্বর হয়ে উঠতে পারে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার গত আইপিএল থেকেই যেরকম ভয়ডরহীন ক্রিকেট খেলছেন তা দেখে মুগ্ধ সবাই।

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা