স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

মাধুরী দীক্ষিত, বলিউডের ডান্সিং গ্ল্যামার কুইন। কিন্তু জানেন কী, অভিনেত্রীর কেরিয়ার নিয়ে তাঁর স্বামীর কোনও ধারণাই ছিল না তাঁদের বিয়ের আগে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধুরী দীক্ষিত, বলিউডের ডান্সিং গ্ল্যামার কুইন। আজ, শুক্রবার (১৫ মে) ৫৯ বছরে পদার্পণ করলেন এই অভিনেত্রী। নব্বই দশকের প্রথম সারির নায়িকা। কয়েক দশক ধরে বলিউডকে একের পর এক ব্লক বাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা না গেলেও নাচের শো গুলির বিচারক আসনে রয়েছেন তিনি। শুধু ভারতে নয়, তাঁর ভক্ত সংখ্যা দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও কেরিয়ারের মধ্যগগনে আচমকাই অভিনয় ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন তিনি। স্বামী শ্রীরাম নেনের সঙ্গে আমেরিকায় সংসার পেতেছিলেন তিনি। কিন্তু জানেন কী, অভিনেত্রীর কেরিয়ার নিয়ে শ্রীরাম নেনের কোনও ধারণাই ছিল না তাঁদের বিয়ের আগে? ভারতে কী পরিমাণ তারকা খ্যাতি রয়েছে মাধুরীর, সেই সম্বন্ধে কোনও আইডিয়াই ছিল না তাঁর। কারণ তিনি মাধুরীর কোনও ছবি দেখেন নি। জানা যায়, সেই কারণেই নাকি নেনেকে বিয়ে করতে রাজি হয়েছিলেন মাধুরী। যা তাঁকে লাইমলাইট ছেড়ে আমেরিকায় সংসার পাতার সুযোগ করে দিয়েছিল। তবে অভিনেত্রীর এত তারকা খ্যাতি জানার পরেও নাকি নেনে তাঁর চলচ্চিত্র দেখতে চাননি। কেন?

সম্প্রতি নায়িকার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী এই বিষয়টি স্মরণ করে জানালেন, ‘বিয়ের আগে সে জানত না আমি কত বড় তারকা ছিলাম। আমার মনে হয় আমাদের বিয়ের রিসেপশনে সে প্রথম আমার তারকা খ্যাতির বিষয়টি জানতে পেরেছিল। কারণ আমার বিয়ের রিসেপশনে বহু মানুষের ভিড় জমেছিল। যা দেখে ঘাব্‌ড়ে গিয়েছিল নেনে। আমি তাঁকে বলেছিলাম যে লাইনটা এখানেই শেষ নয়, আরও অনেকটা বিস্তৃত রয়েছে। তিনি শুধু জানতেন যে আমি ভারতে একজন তারকা।’

প্রসঙ্গত, মাধুরীর স্বামী শ্রীরাম নেনে লন্ডনে জন্মগ্রহণ করেছেন। আমেরিকাতে বেড়ে উঠেছেন, তাই তিনি কোনও হিন্দি সিনেমা দেখতেন না। তাই তাঁদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ছাড়া আর কাউকেই তিনি চিনতে পারেননি। কারণ অমিতাভের ছোটবেলা থেকেই ভক্ত ছিলেন তিনি। মাধুরী আরও স্মরণ করেন, ‘তবে আমার তারকা খ্যাতি জানার পরেও তিনি আমার ছবি দেখতে আগ্রহী হননি। আমি আর ওর মা ওকে আমার একটা সিনেমা আর আমার একটা গান দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও আগ্রহী হননি। তবে ওর দেবদাস ছবিটি ভাল লেগেছিল।’ উল্লেখ্য, বিয়ের পর ১৯৯৯ সালে মাধুরী দীক্ষিত আমেরিকায় চলে গিয়েছিলেন। তিনি এক দশকেরও বেশি সময় সেখানেই বসবাস করে ছিলেন। তবে দুই ছেলে হওয়ার পর ২০০৭ সালের ‘আজা নাচ লে’ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে প্রত্যাবর্তনের করেন। এরপর থেকে আর বিদেশে যাননি তিনি। দেশেই বসবাস করছেন। এবং বলিউডেও তিনি সক্রিয়।

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর