ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বয়সের ব্যবধান ৩৮ বছর। ২২ বছরের তরুণীর গলায় মালা পরালেন ৬০ বছরের বৃদ্ধ, আর সেই বিয়েকেই ঘিরে এখন তুমুল চর্চা বিহারের কাটিহারে। চায়ের দোকানের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন, সর্বত্র একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে “ভালোবাসার সত্যিই কি কোনো বয়স হয়?” কেউ বলছেন এ এক নিখাদ প্রেমের গল্প, আবার কেউ অবাক হয়ে বলছেন, “এও কি সম্ভব!” 

ঘটনাটি ঘটেছে কাটিহারের মণিহারি ব্লকের বাঘমারা পঞ্চায়েতে এলাকায়। গ্রামের মন্দিরে পরিবারের উপস্থিতি ও পঞ্চায়েতের অনুমতিতে সম্পন্ন হয় এই বিয়ে। জানা গিয়েছে, দীর্ঘ দু’বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন ওই তরুণী ও সুগ্রীব পাসওয়ান নামে ৬০ বছরের ওই ব্যক্তি। তবে তাদের সম্পর্কের কথা এতদিন জানত না পরিবার কিংবা গ্রামের অধিকাংশ মানুষ। তবে, গ্রামবাসী একটি নির্জন স্থানে দুজনকে একসঙ্গে দেখতে পান। এরপর বিষয়টি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকে অবাক হলেও পরে পঞ্চায়েতের সামনে দুজনকে ডেকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তরুণী স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজের ইচ্ছাতেই এই বিয়ে করছেন এবং কারও কোনো চাপ নেই। একই কথা জানান সুগ্রীব পাসওয়ানও।

আরও পড়ুনঃ গায়কের উপর দু’ঘন্টা ধরে ‘টাকার বৃষ্টি’, কোথায় ঘটল এমন ঘটনা?

তরুণীর দাবি, “দুই বছরের সম্পর্কের পর আমরা বুঝেছি আমরা একে অপরকে ভালোবাসি। পরিবার থেকেও কোনো বাধা নেই।” অন্যদিকে সুগ্রীবের কথায়, “আমার ভালোবাসা শেষ পর্যন্ত সফল হয়েছে। এখন আমরা একসঙ্গেই থাকব।”এই বিয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ এটিকে ভালোবাসার জয় বলছেন, আবার কেউ সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করা এক সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে কাটিহারের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল-ভালোবাসা কখনও কখনও বয়স, সমাজ আর সব হিসাবকেই হার মানায়।

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর