ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ কয়েক দশকের বিতর্ক, আইনি লড়াই এবং ধর্মীয় টানাপোড়েনের অবসান। শুক্রবার (১৫ মে) মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ জানিয়েছে, ‘ধারে অবস্থিত বিতর্কিত ভোজশালা অর্থাৎ কমল মৌলা মসজিদ চত্বরটি আসলে একটি মন্দির।’ বিচারপতি বিজয় কুমার শুক্লা এবং বিচারপতি অলোক অবস্থীর বেঞ্চ বলেছে, ‘আমরা লক্ষ্য করেছি যে এই স্থানে হিন্দু উপাসনার ধারাবাহিকতা কখনও বিলুপ্ত হয়নি। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ঐতিহাসিক সাহিত্য থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে, বিবাদমান এলাকাটি পরমার রাজবংশের রাজা ভোজের সঙ্গে যুক্ত একটি সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে ভোজশালার চরিত্র ধারণ করেছিল।’ আদালতের এই রায়ে চটেছেন মিম নেতা আসাউদ্দিন ওয়েইসি। তিনি জানিয়েছেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়া হবে।’

আদালত মুসলিম আবেদনকারীদের উপাসনার জন্য পৃথক জমির আবেদন করতে সরকারের কাছে যাওয়ার কথা বলেছে। হিন্দু সম্প্রদায় ভোজশালাকে পণ্ডিত-রাজা ভোজ কর্তৃক নির্মিত বাগদেবীর (দেবী সরস্বতী) মন্দির বলে দাবি করে। অন্যদিকে মুসলিম পক্ষ দাবি করে যে এই স্থানটি বহু শতাব্দী ধরে কমল মৌলা মসজিদ ছিল। বেঞ্চ বলেছে, “ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)-এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ওপর পূর্ণ তত্ত্বাবধান থাকবে। এছাড়াও, লন্ডন জাদুঘর থেকে দেবী সরস্বতীর মূর্তি এনে ভোজশালা চত্বরের ভেতরে স্থাপন করার জন্য আবেদনকারীরা সরকারের কাছে একাধিক আবেদন করেছেন, যা সরকার মূর্তিটি ফিরিয়ে আনার জন্য বিবেচনা করতে পারে।’

আরও পড়ুনঃ প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

২০০৩ সালের এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, হিন্দু ও মুসলমানরা যথাক্রমে মঙ্গলবার ও শুক্রবার ধর্মীয় আচার বন্ধ রেখেছেন। তবে, মুসলিম পক্ষ আদালতে যুক্তি দিয়েছে যে এএসআই-এর সমীক্ষা প্রতিবেদনটি ‘পক্ষপাতদুষ্ট’ ছিল। অন্যদিকে হিন্দু পক্ষের দাবি, পুরাতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক সমীক্ষার সময় পাওয়া মুদ্রা, ভাস্কর্য এবং শিলালিপি প্রমাণ করে যে এই চত্বরটি মূলত একটি মন্দির ছিল। যদিও বেঞ্চ আরও জানিয়েছে, সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে সকল পক্ষের সাংবিধানিক অধিকার বিবেচনায় নেওয়া হয়েছে।

 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির