নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পালাবদল হতেই ‘অ্যাকশন’ শুরু পুলিশের! এবার তিন বছরের পুরোনো খুনের মামলায় কড়া পদক্ষেপ করল পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার করা হল নবগ্রাম ব্লক তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লাকে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে পাঁচগ্রামের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম তৃণমূল ব্লক সভাপতি এনায়েতুল্লার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ডিগ্রিগঙ্গা গ্রামের বাসিন্দা মেহেবুব ওরফে রুবেল শেখ (২৭)। সেই সময় রুবেলকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এরপর মৃতের বাবা নবগ্রাম থানায় একটি বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। কিন্তু সেই সময়ে এনায়েতুল্লা নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ রুবেলের খুনের মামলার তদন্ত এগিয়ে নিয়ে যায়নি বলে অভিযোগ।

কিন্তু রাজ্যে সরকার বদল হতেই এনায়েতুল্লাকে গ্রেফতার করে পুলিশ। রুবেল খুনের মামলায় এটিই প্রথম গ্রেফতারি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। স্থানীয়দের একাংশ অভিযোগ, তৃণমূলের প্রভাবশালী নেতা হওয়ার জেরে এতদিন এনায়েতুল্লার বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি প্রশাসনের তরফে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেই পুলিশ এবার সক্রিয় হয়ে তাকে গ্রেফতার করেছে। 

রাজ্যজুড়ে পুরনো খুনের মামলায় একাধিক গ্রেফতারির ঘটনা ঘটছে। কোথাও অত্যাচারের অভিযোগ, তো কোথায় তোলা না পেয়ে হুমকি। কোথাও আবার ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। এরকম নানা অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হয়েছে তৃণমূলের একাধিক নেতা।

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….