সাদা না নীল, সোমবার কোন পোশাক পরলে শুভ ফল পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সপ্তাহের নির্দিষ্ট দিনে সঠিক রংয়ের জামা পড়লে শুভ ফল পাওয়া যায়। সপ্তাহের প্রতিদিন যেমন আলাদা আলাদা গ্রহ দ্বারা চালিত হয়, তেমন রংয়ের প্রভাবও রয়েছে। আপনি কখনও ভেবে দেখেছেন, আপনার পোশাক আপনার দিনের ভাগ্য ঠিক করে দিতে পারে। বিশ্বাস করা হয়,  সঠিক রংয়ের পোশাক বেছে নিলে মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। আসুন জেনে নেওয়া যাক, সোমবার থেকে রবিবার পর্যন্ত কোন রংয়ের পোশাক সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে, নিয়ম মেনে সঠিক পোশাক পরলে সারাদিন জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। এটি মানসিক ভারসাম্য এবং আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে। বলা হয়ে থাকে সোমবার চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি শান্তি ও শীতলতা দেয়। এদিন হালকা ক্রিম, সাদা বা হালকা পোশাক পরিধান করলে শুভ ফল পাওয়া যাবে। মঙ্গলবার লাল, কমলা বা সিঁদুর রংয়ের পোশাক পরলে ভাল ফল পাওয়া যাবে। এটি মঙ্গলের দিন। এদিন শক্তি ও সাহস বৃদ্ধি করে।

বুধবার সবুজ পোশাক পরা খুব শুভ। এটি ভগবান গণেশ ও বুধের দিন। যা জ্ঞান ও সমৃদ্ধি প্রদান করে। বৃহস্পতিবার হলুদ বা কমলা পোশাক পরা উচিৎ। শুক্রবার গোলাপী, সাদা বা উজ্জ্বল রংয়ের পোশাক পরতে হবে। এটি দেবী লক্ষ্মী ও শুক্রের দিন বলে পরিচিত। শনিবার কালো, গাঢ় নীল বা বেগুনি পোশাক পরা উচিৎ। রবিবার লাল, কমলা বা সোনালি পোশাক পরা শুভ মনে করা হয়। এটি সূর্যের দিন, যা আত্মবিশ্বাস ও সাফল্য নিয়ে আসে। নিয়ম মেনে নির্দিষ্ট রংয়ের পোশাক পরলে ইতিবাচক ফল পাবেন।

পুনের লিফটে মহিলাকে চড়-লাথি, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বন্ধ করা হয়েছিল গীতাপাঠের আসর, নিজেই হস্তক্ষেপ করে চালু করলেন মুখ্যমন্ত্রী

ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন

বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

অতিরিক্ত মদ্যপানের পর হ্যাংওভার? জেনে নিন নেশা কাটানোর সহজ উপায়

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ৩, আহত ২

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

পশ্চিমবঙ্গে পিএম শ্রী স্কুল চালু করতে উদ্যোগী রাজ্য সরকার, ঘটল মউ স্বাক্ষর

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

প্লাগ থেকে চার্জার খুলতে ভুলে যান? জেনে নিন মাসে কত বিদ্যুৎ খরচ হয়…

‘আগে তৈরি হলে মানুষকে ঘরছাড়া হতে হতো না’, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিশানা দিলীপের

ঘন ঘন ঝাপসা হয়ে যায় চশমার কাচ? এভাবে পরিষ্কারে করলে থাকবে ঝকঝকে…