‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

আমিষ ছাড়ার পেছনে অনুষ্কাকেই সবসময় কৃতিত্ব দেন বিরাট। আসলে, পশুদের প্রতি ভালবাসার কারণে নিরামিষ জীবনধারা গ্রহণ করেন অনুষ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুষ্কা শর্মা-বিরাট কোহলি, ভারতের পাওয়ার দম্পতিদের মধ্যে অন্যতম। প্রায় এক দশক ধরে তাঁরা বিবাহিত। মেয়ে ভামিকা ও ছেলে আকায়ের বাবা-মা। যদিও বর্তমানে তাঁরা লন্ডনেই বেশিরভাগ সময় থাকেন। মাঝে মধ্যেই তাঁদের আধ্যাত্মিক সফরের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মাস কয়েক আগেই মুম্বই বিমানবন্দরে বিরাট এবং অনুষ্কাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন অভিনেত্রীর গলায় কাঠের মালা দেখতে পেয়েছিলেন ভক্তরা। এরপর থেকেই গুঞ্জন তবে কী শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে আমিষ ছেড়েছেন অনুষ্কা? যদিও আপনাদের জানিয়ে রাখি, বহুদিন আগেই আমিষ ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। আর তাঁকে দেখেই বিরাটও আমিষ ছেড়ে দিয়েছেন। তাই আমিষ ছাড়ার পেছনে অনুষ্কাকেই সবসময় কৃতিত্ব দেন বিরাট। আসলে, পশুদের প্রতি ভালবাসার কারণে নিরামিষ জীবনধারা গ্রহণ করেন অনুষ্কা। কয়েক বছর পর বিরাটও তাঁকে অনুসরণ করেন।

২০২০ সালে ভোগকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিরাট খুব মিষ্টিভাবে তাঁর নিরামিষ খাওয়ার পেছনে অনুষ্কাকে কৃতিত্ব দিয়ে বলেন, ‘অনুষ্কা আমাকে নতুন জীবন দিয়েছে। ওর সঙ্গে দেখা হওয়ার আগে আমি খুব একটা স্থির মনের মানুষ ছিলাম না। ও আমাকে আরও ভাল মানুষ হতে অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, আমার চেনা সবচেয়ে অসাধারণ নারীর সঙ্গেই আমি জীবনটা কাটাতে পারছি। অনুষ্কা পশুপ্রেমের কারণে কখনও মাংস খেতে পারবেন না। আর আমি স্বাস্থ্যগত কারণে নিরামিষ খাওয়া শুরু করেছিলাম। এটাই এখন অভ্যাসে পরিণত হয়েছে।’

কয়েক বছর আগে, বিরাট ইনস্টাগ্রাম লাইভেও জানিয়েছিলেন যে, স্বাস্থ্যগত কারণে তিনি নিরামিষাশী হয়েছেন এবং তখন থেকেই তিনি বিশ্বাস করেন যে এটি তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। এর আগে, ২০১৭ সালে এক সাক্ষাৎকারে অনুষ্কা তাঁর নিরামিষাশী হওয়ার কারণ জানিয়ে বলেছিলেন, ‘আমার জন্য নিরামিষাশী হওয়াটা কঠিন ছিল, কিন্তু এটা আমার একটি সচেতন সিদ্ধান্ত ছিল। আমি লক্ষ্য করেছি যে নিরামিষাশী হওয়ার পর থেকে আমি আগের মতো ঘন ঘন অসুস্থ হই না। এছাড়াও, আমি পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়েছি।’ ২০২৩ সালে ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রোফাইল থেকে জানা যায় যে, এই দম্পতি লন্ডনের টেন্ড্রিল রেস্তোরাঁ থেকে খাবার খান।

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি