‘আগে তৈরি হলে মানুষকে ঘরছাড়া হতে হতো না’, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিশানা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি হলে বহু মানুষকে ঘরছাড়া হতে হতো না। মানুষের প্রাণহানীর মতো ঘটনা ঘটতো না। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেলায় জেলায় যাওয়া নিয়ে মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

তাঁর কথায়, সেই সময় মানুষের পাশে থাকলে কাউকে ঘরছাড়া হতে হতো না। বিধানসভাতে দাঁড়িয়ে তাঁরা বলছেন শত শত লোক ঘরছাড়া হয়েছে। এই সংক্রান্ত কটা কেস করেছেন তা জানা নেই। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে সাড়ে ১২ হাজার মামলা করা হয়েছিল। সেই নিয়ে সিবিআই তদন্ত চলছে। তিনি আরও বলেছেন, যে কজন ঘরছাড়া হয়েছেন তাঁদের তালিকা চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সসম্মানে তাঁদের সকলকে ঘরে ফেরানোর আশ্বাসও দেওয়া হয়েছে। তবে ২০২১ সালের পরে হিংসার অভিযোগ কারও নামে থাকলে তাকে জেলে পাঠানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। কোনও অপরাধীরা জেলের বাইরে থাকবে না।

পাশাপাশি আরজি কর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে চেপে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মোমবাতি হাতে পথে নেমেছিলেন। তারপরেও বিচার মেলেনি। মানুষ চেয়েছিল, সত্য সামনে আসুক। তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কেউ অন্যায় করলে ছাড় পাবে না। সব অসুরদের বধ করা হবে। বিরোধীরা বুঝতে পারছে না নিজেদের ঘর কীভাবে সামলাবেন।

দালালরাজ প্রসঙ্গে তিনি বলেছেন, হাসপাতাল থেকে দালালরাজ উৎখাত করার দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই জন্য় হাসপাতালের সকল কর্মী, রোগী, রোগীর পরিবারকে আলাদা আলাদা রংয়ের হাতের ব্যান্ড দেওয়া হবে। এরফলে বোঝা যাবে কে কোন কারণে হাসপাতালে এসেছে। যেখানে ঘুণ ধরেছে, সেখানে ওষুধ দিয়ে সারানো হবে।

শো-এর আগে বড় ধাক্কা, বাতিল হল কানিয়ে ওয়েস্টের প্রথম ভারত কনসার্ট

কর্মী সমর্থকদের নিয়ে মুড়ি-মাছভাজায় ব্রেকফাস্ট সারলেন দিলীপ ঘোষ

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় LIC-র দুর্দান্ত স্কিম, মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করে পান ১৯ লক্ষ টাকা

পুনের লিফটে মহিলাকে চড়-লাথি, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বন্ধ করা হয়েছিল গীতাপাঠের আসর, নিজেই হস্তক্ষেপ করে চালু করলেন মুখ্যমন্ত্রী

ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন

বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

অতিরিক্ত মদ্যপানের পর হ্যাংওভার? জেনে নিন নেশা কাটানোর সহজ উপায়

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

পশ্চিমবঙ্গে পিএম শ্রী স্কুল চালু করতে উদ্যোগী রাজ্য সরকার, মউ স্বাক্ষরিত

প্লাগ থেকে চার্জার খুলতে ভুলে যান? জেনে নিন মাসে কত বিদ্যুৎ খরচ হয়…

‘আগে তৈরি হলে মানুষকে ঘরছাড়া হতে হতো না’, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিশানা দিলীপের