হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের ব্যস্ততার কারণে ব্রেকফাস্ট বাদ দেওয়া অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। এক দিকে অফিস যাওয়ার তাড়াহুড়ো, অন্যদিকে হেঁশেল সামলানো-অনেকেরই এটাই রোজের রুটিন। এত ব্যস্তার মাঝেও ঝটপট খাবার বানানোর জন্য রইল পাঁচটি সহজ পদের হদিশ।

১) সবজি-ভরা ওমলেট

মিহি করা পেঁয়াজ কুঁচি, টমেটো, বিন, গাজর, মটরশুটি, কাঁচা লঙ্কা, বাদাম। নুন, গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মতো তেল ঢেলে ওমলেট বানিয়ে ফেলুন। বানাতে পারেন ডিমের ভুজিয়াও। হাতরুটি অথবা পাউরুটির সঙ্গে একদম পারফেক্ট। 

২) স্যালাড 

রাতে কাবলি ছোলা আর সাধারণ ছোলা একসঙ্গে ভিজিয়ে রাখুন। সকালে সামান্য ভাপিয়ে নিন। সঙ্গে মিশিয়ে নিন কুচানো পেঁয়াজ, টমেটো, গাজর, মটরশুটি, কাঁচা লঙ্কা। উপরে নুন, গোলমরিচ, চাট মশলা ছড়িয়ে দিলেই ছোলার স্যালাড রেডি।

৩) পনিরের স্টার-ফ্রাই

বড় বড় টুকরো করে পনির কেটে নিন। অল্প তেলে ভেজে নিন। একই কড়াইতে আদা-রসুন পেস্ট ও পিঁয়াজ, ক্যাপসিকাম ভেজে নিন। দিতে পারেন নুন, গোলমরিচ দিন, অল্প সোয়া সসও। একেবারে শেষে পনির দিয়ে ভাল করে স্টার-ফ্রাই করুন।

৪) ওটস-মুগের দোসা

মুগ ডাল আর ওটস ব্লেন্ড করে ঘন করে ব্যাটার তৈরি করুন। নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিন তার মধ্যে। তাওয়ায় দোসা বানানোর মতো করে ছড়িয়ে দিন ব্যাটার। হালকা রঙ ধরলে, মাঝে কুঁচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, ধনে পাতা দিয়ে দিন। চাটনি অথবা রায়তার সঙ্গে খেতে দারুণ লাগবে।

৫) সোয়াবিনের কিমা 

সিদ্ধ সোয়াবিন ব্লেন্ড করে নিন। কড়াইতে অল্প তেলে কষিয়ে নিন আদা বাটা, মটরশুটি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে। পর্যাপ্ত নুন, হলুদ, জিরে গুঁড়ো দিন তাতে। শুধু মুখেই খাওয়া যায় এই কিমা। 

বিশেষজ্ঞরা বলছেন, ব্রেকফাস্ট বাদ দিলে শরীরের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয় এবং ধীরে ধীরে অনেক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে অতিরিক্ত খাওয়া, ওজন বৃদ্ধি এবং বিপাকীয় ব্যবস্থার উপর বিরূপ প্রভাব পড়ে। ব্রেকফাস্ট বাদ দিলে মেটাবলিক সিনড্রোমের দিকে পরিচালিত করে, যেখানে পেটের চর্বি, উচ্চ রক্তচাপ, হাই সুগার এবং খারাপ কোলেস্টেরল একই সঙ্গে বৃদ্ধি পায়।

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

বিশকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়