‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসে এবার ফলতার পুনর্নির্বাচনের প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। আর এখান থেকে যেমন উন্নয়নের ঘোষণা করলেন তেমন প্রধান বিরোধী দলকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। এখানের মানুষজন ১০ বছর ভোট দিতে পারেননি বলে দাবি করেছেন তিনি। এমনকী প্রধান বিরোধী দলের যিনি প্রার্থী তাঁকেও চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদকেও কড়া ভাষায় নিশানা করেছেন তিনি।

এদিকে ফলতার পুনর্নির্বাচনে ভোটারদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২১ মে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে জয়ী করতে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদনও জানান তিনি। এখান থেকেই শুভেন্দু অধিকারী সুর চড়িয়ে বলেন, ‘‌রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি। এই পুনর্নির্বাচনে শুধু বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে জয়ী করলেই হবে না, তাঁকে বিপুল ব্যবধানে জিতিয়ে পাঠাতে হবে। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার। তার মধ্যে অন্তত এক লক্ষ ভোটের ব্যবধানে দেবাংশুকে জয়ী করুন। অনেকে বললেন, ভাইপো যত দিন এসেছেন তত দিন ভোট দিতে পারিনি। গত ১০ বছর ফলতা বিধানসভার ভোটার ভোট দিতে পারেননি। এর হিসাব হবে না?’‌

অন্যদিকে ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই কথা সংকল্প পত্রতেও লেখা আছে। তাই আজ, শনিবার ফলতার মাটি থেকে শুভেন্দু অধিকারীর বার্তা, ‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। দীর্ঘদিন ধরে এলাকার বহু মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিতে পারেননি। সেই কারণেই ফলতার সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর আগে আমি একজন দলের কর্মী। মানুষের কাজ এবং দলের কাজ— দুটোই আমার দায়িত্ব। আগামী ১৯ তারিখ সকাল ১১টায় এখানে পৌঁছব এবং বিকেল ৫টা পর্যন্ত এলাকায় ঘুরে মানুষের সঙ্গে দেখা করব। যাঁরা মার খেয়েছেন, তাঁদের পাশে থাকব। প্রবীণদের প্রণাম জানাব, আর ছোটদের সঙ্গে কোলাকুলি করব।’‌

এছাড়া তৃণমূল কংগ্রেস এবং ডায়মন্ডহারবারের সাংসদকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ‘‌ডায়মন্ডহারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ–এর কথায় যাঁরা ডায়মন্ডহারবার, ফলতার মানুষদের উপরে অত্যাচার করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বার করব। মাননীয় ভাইপোবাবু, কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। পুলিশকে বলেছি খাতা–পেন নিয়ে বসুন। যত অভিযোগ হয়েছে, পদক্ষেপ করুন। কোনও গুন্ডা এলাকায় থাকবে না। ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কী যেন নাম। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর জাহাঙ্গির ছিল। ওর ব্যবস্থা করব।’‌

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড

‘SIR-এ নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন-সরকারি সুবিধা’, আশ্বাস খাদ্যমন্ত্রীর