রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : রাজ্যে বেআইনি মাদ্রাসা রুখতে বিজেপি সরকার কড়া পদক্ষেপ নেবে। এই ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হবে। সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করতে কড়া বার্তা দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রীর স্পষ্ট বার্তা সমস্ত বেআইনি মাদ্রাসা(Madrasa) বন্ধ করে দেওয়া হবে রাজ্যে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে উত্তরপ্রদেশ ও অসমে যেভাবে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেই পথে এগোবে বাংলা। শনিবার বর্ধমানে নিজের বাড়িতে যান রাজ্যে পরিবর্তন সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু(Minister Khudiram Tudu)। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন ,কোন বেআইনি কাজ বরদাস্ত করা হবে না।

সরকারি জায়গা দখল করলে তাও উদ্ধার করা হবে। বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে ।সরকারি জায়গা উদ্ধার করা হবেই। বিগত রাজ্য সরকারের আমলে বিভিন্ন দফতর গুলোতে ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর মন্তব্য ,বিভিন্ন দফতরে ঘুঘুর বাসা রয়েছে। তাও ভেঙে দেওয়া হবে ।সাবধান হয়ে যান ।জামা পাল্টে ফেলুন। এরপরেই রাজ্যে বেআইনি মাদ্রাসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে। এরপরেও চালু থাকলে অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে।”

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,যোগী সরকারের আমলে গত কয়েক মাসে উত্তরপ্রদেশে একাধিক বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি জমিতে গজিয়ে ওঠা মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু উত্তরপ্রদেশে নয়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছেন ।এমনকি গত ২০২০ সালে সরকারি মাদ্রাসা তুলে দিয়ে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার বেআইনি মাদ্রাসা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারী সরকার। তা এদিন মন্ত্রীর কথাতেই স্পষ্ট।

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড

‘SIR-এ নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন-সরকারি সুবিধা’, আশ্বাস খাদ্যমন্ত্রীর