আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করল আন্দামানে। অর্থাৎ ভারতে আগাম বর্ষার প্রবেশ ঘটল। আন্দামানের বেশ কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আয়ত্তে নিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আন্দামানের শ্রী বিজয় পুরমে বর্ষা ঢুকে পড়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরের বেশ কিছু অংশ দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা ঢুকে পড়েছে। আন্দামান সাগরের(Andaman Ocan) বেশিরভাগ অংশে এখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে। তবে বর্ষার দাপট এখনই শুরু হবে না। মাঝে মাঝেই কালবৈশাখীর ঝড়-বৃষ্টি হবে। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। মহারাষ্ট্রের আম রাউটিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৫ .৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। এদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ , অসম, মেঘালয় ,কেরল ও কর্ণাটক, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি থাকবে ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে। কঙ্কন ও গোয়াতে গরম অস্বস্তি চরমে রয়েছে ।কেরালা উপকূলে আরব সাগরে সমুদ্র উত্তাল থাকায় সেখানে দমকা ঝড়ো বাতাস বইবে ঘন্টায় ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে। দক্ষিণ বঙ্গোপসাগর(South Bay Of Bengal), মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। শনিবার ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম এর কিছু জেলায়।

বীরভূম, মুর্শিদাবাদ ,পূর্ব ও পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। গরম বাড়বে ।অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সাময়িকভাবে কিছু এলাকায়।

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড