তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধাননগরে তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার হল ৫০ টির বেশি আধার কার্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, পার্টি অফিসের মধ্যে আধার কার্ড কেন? কোথা থেকে এল এই বিপুল পরিমাণ কার্ড? রবিবার পার্টি অফিস থেকে উদ্ধার হওয়ার পরে কার্ডগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি নানুরে একটি মাঠ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভোটার কার্ড।

বিধাননগরের বাসন্তীদেবী কলোনি এলাকায় ৩৬ নম্বর ওয়ার্ডে একটি তৃণমূলের পার্টি অফিস রয়েছে। রবিবার সেই পার্টি অফিসের তালা খোলা হয়। ভিতরে ঢুকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৫০টির বেশি আধার কার্ড। উদ্ধার হওয়া কার্ডগুলো ওই এলাকার বাসিন্দাদের নাকি অন্য কারও খোঁজ চলছে। স্থানীয়দের একাংশ এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, কারও বাড়িতে আধার কার্ড পিওন দিতে গেলে আগেই সেটা ছিনিয়ে নেওয়া হতো। তাঁদের ভোটও দিতে দেওয়া হতো না। আধার কার্ড উদ্ধারের ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এই কার্ডগুলো কোন কাজে লাগানো হতো, সেটাও জানার চেষ্টা চলছে। কার্ডগুলো ভুয়ো কিনা তারও খোঁজ চলছে। 

ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

৮৪ বছরের দিদাকে প্রথমবার বিমানে চড়ালেন নাতি, আবেঘঘন ভিডিও ভাইরাল

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার

‘আমি এত সস্তা নই’, মুখ্যমন্ত্রী বিজয়কে ‘হিংসে’র জল্পনা নিয়ে মুখ খুললেন রজনীকান্ত

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ফিশ টিক্কা, কিন্তু কিভাবে করবেন জেনে নিন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরবারে আমজনতা! সকাল থেকেই জনস্রোত শান্তিকুঞ্জে

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি