বক্সঅফিসে হাহাকার! ২ দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করল ‘Pati Patni Aur Woh Do’

মুক্তি পেয়েছে 'পতি পত্নী অউর ওহ দো'। বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পেয়েছে ১৫ মে। তবে প্রথম দিন থেকেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে ‘পতি পত্নী অউর ওহ দো’ চলচ্চিত্র। বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পেয়েছে ১৫ মে। তবে প্রথম দিন থেকেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। মুক্তির দুই দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে ছবিটি। এই আয় শুধু দেশে নয়, গোটা বিশ্বজুড়ে। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, সারা আলি খান, আয়ূষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি এবং রকুল প্রীত সিং। ছবির বহুদিন ধরেই প্রচার চলছে। কিন্তু তাতেও কোনও ভাল ফল হয়নি। অথচ ছবির প্রথম সিক্যুয়েলটি দুর্দান্ত আয় করেছিল। ছবিটি নির্মাণ করেছেন মুদাসসার আজিজ। দ্বিতীয় দিনে ছবিটি মাত্র ৯.৭৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। খুবই ধীর গতিতে ছবির আয় শুরু হয়েছে।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর দেওয়া তথ্যানুযায়ী, শনিবার ভারতে ছবিটি ৬,৭১৭টি শো পেলেও বক্স অফিসে দর্শকের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি, মাত্র ১৬ শতাংশ দর্শক উপস্থিতি ছিল। সেই কারণে গোটা দেশজুড়ে ছবিটি দ্বিতীয় দিনে আয় করেছে ৫.৭৫ কোটি টাকা। শুক্রবার, মুক্তির দিনে চলচ্চিত্রটির ৬,৮২২ শো ছিল। কিন্তু মাত্র ১২ শতাংশ দর্শক সিনেমা হল উপস্থিত ছিল। যাতে মাত্র ৪.৩৮ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল ছবিটি। সুতরাং মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ভারতে ছবির আয় হয়েছে ১০ কোটি টাকার কাছাকাছি আর বিশ্বব্যাপী মোট আয় হয়েছে ১৩.৭০ কোটি টাকা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবির সিক্যুয়েল ‘পতি পত্নী অউর ওহ’-এর থেকেও কম আয় করতে সক্ষম হয়েছে ছবিটি।

কেননা মূল ছবিটি মুক্তির প্রথম দিনে ৯.১ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে ১২.৩৩ কোটি টাকা সংগ্রহ করেছিল। যেখানে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার এবং অনন্যা পান্ডে। সেই সময়ে ছবিটির দেশীয় বাজারে মোট আয় ছিল ৮৪.৫৬ কোটি টাকা। এবার দেখার পালা কার্তিক-অনন্যার সিক্যুয়েল ছবিটি বক্সঅফিসে কেমন আয় করতে সক্ষম হয়! উল্লেখ্য, এই ছবির মাধ্যমে প্রায় অনেকগুলি দিন পর সারা আলি খানকে বড় পর্দায় দেখা গেল। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল, ‘মেট্রো ইন দিনো…’ ছবিতে। যেখানে তিনি আদিত্য রায় কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন।

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

৮৪ বছরের দিদাকে প্রথমবার বিমানে চড়ালেন নাতি, আবেঘঘন ভিডিও ভাইরাল

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ফিশ টিক্কা, কিন্তু কিভাবে করবেন জেনে নিন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরবারে আমজনতা! সকাল থেকেই জনস্রোত শান্তিকুঞ্জে

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি