নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটি চাইতে এত আয়োজন! বসদের সামনে যেন চলল একেবারে নেটফ্লিক্সের সিনেমা। এত নাটক করে শেষ দৃশ্যে শোনা গেল মাত্র একটি প্রশ্ন- ‘বালিতে যেতে ১০ দিনের ছুটি পাব তো?’ আর সেই মুহূর্তেই হেসে লুটোপুটি খেল গোটা অফিস। অফিসে ছুটি চাওয়া সাধারণত একটি ছোট ইমেল বা কয়েকটি কথার বিষয়। কিন্তু অস্ট্রেলিয়ার এক কর্মী সেই সাধারণ অনুরোধকেই পরিণত করলেন নেটফ্লিক্স ধাঁচের ডকুমেন্টারিতে। তাঁর অভিনব উপস্থাপনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রিয়েলবেসের সহ প্রতিষ্ঠাতা ফ্রাঁসোয়া গ্রিফ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই মজার ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, দুই বস কনফারেন্স রুমে বসে মিটিংয়ের অপেক্ষা করছেন। ঠিক তখনই কর্মী তালিয়া একটি ভিডিও চালু করেন। নেটফ্লিক্সের পরিচিত ইন্ট্রো দিয়ে শুরু হয় সেই ভিডিও। এরপর তালিয়াকে দেখা যায় ক্যামেরার সামনে গম্ভীর মুখে বসে আছেন। পেছন থেকে প্রশ্ন আসে, ‘তুমি এত চিন্তিত কেন?’ তালিয়া নাটকীয় ভঙ্গিতে বলেন, তিনি অনেক দিন ধরে বসদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলেন। কিছুক্ষন উত্তেজনা বাড়ানোর পর আসল কথাটি জানান- জুলাই মাসে বালিতে ঘুরতে যাওয়ার জন্য তাঁর ১০ দিনের ছুটি দরকার। এ কথা শুনেই করফারেন্স রুমে হাসিতে লুটোপুটি খায় সবাই। অফিসের এক বস মজা করে জিজ্ঞেস করেন,’ উত্তরটাও কি ডকুমেন্টারির মাধ্যমে দিতে হবে?’ 

 

View this post on Instagram

 

A post shared by Francois Greeff (@frankgreeff_)

আরও পড়ুন: বক্সঅফিসে হাহাকার! ২ দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করল ‘Pati Patni Aur Woh Do’

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা তালিয়ার সৃজনশীলতা এবং অফিসের বন্ধুত্বপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, এমন অভিনব উপস্থাপনার পর ছুটি না মঞ্জুর করার প্রশ্নই ওঠে না।

ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

বিশকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়