আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বরাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রবিবার এই হামলার ঘটনাটি ঘটে। আবু ধাবি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ড্রোনটি কেন্দ্রের অভ্যন্তরে থাকা একটি জেনারেটর-সংক্রান্ত যন্ত্রাংশের উপর গিয়ে আছড়ে পড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা ও জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনও প্রভাব পড়েনি। রেডিয়েশন বা বিকিরণের মাত্রা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন: আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন (FANR) এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনের আঘাতে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল তা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো বা রিঅ্যাক্টর ইউনিটগুলির কোনও ক্ষতি হয়নি। কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য প্রযুক্তিগত কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু রয়েছে। আল ধাফরার বরাকাহ কেন্দ্রটি সংযুক্ত আরব আমিরশাহির প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে । তদন্তকারীরা ড্রোনটি কীভাবে সুরক্ষিত এলাকায় প্রবেশ করল এবং এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ছিল, তা খতিয়ে দেখছেন। সংশ্লিষ্ট দফতর ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন (FANR) থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ঘটনায় ওই পরমাণু কেন্দ্রে বড়সড় কোনও ক্ষতি হয়নি। যাবতীয় কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র