আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলমের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে সোমবার। ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)- এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার সকাল ১০ টায় শপথ নেবেন কংগ্রেস নেতা ভি ডি সতীশন। তাঁর সঙ্গে একই মঞ্চে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়জিত হবে এই বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ মুখ।

ইউডিএফ সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের কাছে রবিবার অর্থাৎ আজ সন্ধ্যাতেই মন্ত্রীদের তালিকা জমা দেওয়া হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ কে সি ভেনুগোপাল জানিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক রীতিনীতি মেনে শপথের আগে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নাম প্রকাশ করা হবে না। তাঁর কথায়, ‘যোগ্য ও অভিজ্ঞ নেতাদের নিয়েই এমন একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। যা কেরলমের মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

আরও পড়ুন: নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

তিনি আরও জানান, নির্বাচনের আগে ইউডিএফ যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, নতুন সরকার তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি এবং অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন। এদিক, ভেল্লাপ্পাল্লি নাটেশনের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন ভেনুগোপাল। তাঁর মতে, সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই তিরুবনন্তপুরমে পৌঁছানোর কথা রয়েছে রাহুল গান্ধি , প্রিয়ঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতারা। পাশাপাশি কংগ্রেস-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

‘টাকা হাতানোর ছক ছিল’, ২০২৪-এর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ খুললেন রবিনা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার