হলুদ ট্যাক্সি নাকি ট্রাম, কলকাতার মানুষের কাছে কোনটি বেশি আবেগের?

কলকাতার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুটি ছবি হলুদ ট্যাক্সি আর ট্রাম। একদিকে ব্যস্ত শহরের দ্রুত ছন্দ, অন্যদিকে  নস্টালজিয়া। বহু বছর ধরে এই দুই যান কলকাতার সংস্কৃতি ও আবেগের অংশ হয়ে রয়েছে। আজও শহরের রাস্তায় এদের দেখলেই থমকে যায় মানুষ, বেরিয়ে আসে পুরনো স্মৃতি।

Share:

ট্রাম মানেই নস্টালজিয়া

ট্রামে কাঠের সিট, টুংটাং ঘণ্টার শব্দ আর জানলার বাইরে পুরনো শহরের দৃশ্য, সব মিলিয়ে ট্রামে চড়া মানে, যেন সময়ের পেছনে ফিরে যাওয়া। শুধু কলকাতার মানুষের কাছে নয়, পর্যটকদের কাছেও  ট্রাম মানে এক অন্যরকম অনুভূতি।

ব্যস্ত সময়ের সঙ্গী হলুদ ট্যাক্সি 

অন্যদিকে হলুদ ট্যাক্সি কলকাতার দৈনন্দিন জীবনের সবচেয়ে পরিচিত মুখ। অফিস টাইমের ভিড়, হাওড়া স্টেশনের তাড়া, রাতের শহর, সব জায়গাতেই ট্যাক্সির উপস্থিতি চোখে পড়ে। একসময় অ্যাম্বাসাডর গাড়ির এই ট্যাক্সিগুলো শহরের গর্ব ছিল। এখন বেশিভাগ সময় সিনেমা, ফটোশুট ও ওয়েব সিরিজে হলুদ ট্যাক্সি বেশি ব্যাবহার করা হয়। হলুদ ট্যাক্সির বদলে এখন জায়গা করে নিয়েছে অ্যাপ ক্যাব।

ব্যবহারিক দিক থেকে কে এগিয়ে?

ট্রাম শহরের ঐতিহ্য হলেও বর্তমানে এর রুট ও সংখ্যা অনেক কমে গিয়েছে। সারাদিনে ১-২ বার তার দেখা মেলে। ফলে সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে হলুদ ট্যাক্সির ব্যাবহার অনেক বেশি। দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য আজও মানুষ ট্যাক্সির উপর নির্ভর করেন। তাই বাস্তব ব্যবহারের দিক থেকে ট্যাক্সি এগিয়ে।

নতুন প্রজন্মের পছন্দ কোনটি?

আজকের তরুণদের কাছে হলুদ ট্যাক্সি অনেক বেশি ‘স্টাইল আইকন’। ইনস্টাগ্রাম রিল, সিনেমাটিক ভিডিও ও প্রি-ওয়েডিং শুটে ট্যাক্সির ব্যবহার বাড়ছে। তবে ট্রামের প্রতি ভালোবাসাও কম নয়। বিশেষ করে যারা ‘ওল্ড কলকাতা’ অনুভূতি খোঁজেন, তাঁদের কাছে ট্রাম এখনও আবেগের জায়গা হয়ে  রয়েছে।

সোমে চিপকে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরেই অবসর ঘোষণা ধোনির?

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

তিন ডব্লিউবিসিএস অফিসারকে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী, কোন দায়িত্ব পেলেন তাঁরা?‌

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স