রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ২৪ জনের। আহত বহু। আজ, শুক্রবার অসমের কাজিরাঙাতে একটি মিনি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। দুর্ঘটনার ভয়াবহ দেখে স্থানীয়দের অনুমান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে।

কাজিরাঙার কাছে রোঙ্গাজানে দুর্ঘটনাটি ঘটেছে। বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসকে ধাক্কা মারে ট্রাক। সঙ্গে সঙ্গে সেই বাসটি পাল্টি খেয়ে যায়। ট্রাকের ধাক্কার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মিনিবাসটি। এই দুর্ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া মিনি বাসটির ভিতরে আটকে পড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গ্যাস কাটার দিয়ে মিনি বাস কেটে ভিতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। বিষয়টি নিয়ে গোলাঘাটার এসসপি স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, এই দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আমি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে রয়েছি। বাস থেকে মৃতদেহগুলি উদ্ধার করার কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

আরও পডুন: মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

তিনি আরও জানিয়েছেন, ‘বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে সেটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় এবং এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনাটি দেখে মনে হবে ট্রাকের জন্য সেটি ঘটেছে। কিন্তু বাসের বেপরোয়া গতির জন্যই এতগুলি মানুষের প্রাণ গেল।’ দুর্ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। 

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের