পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেটে ব্যথা অত্যন্ত সাধারণ একটি শারীরিক সমস্যা। বদহজম, স্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ বা হজমজনিত নানা কারণে এই ব্যথা হতে পারে। সাময়িক অস্বস্তি সাধারণত ওষুধ খেলে বা এমনিতেই সেরে যায়। তবে ওষুধ খাওয়ার পরেও যদি বারবার পেটে ব্যথা ফিরে আসে, তবে তা অবহেলা করা উচিত নয়। এর পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো জটিল শারীরিক সমস্যা। অনেক সময় ‘স্মল-বাওয়েল ইনটাসাসসেপশন’-এর মতো বিরল সমস্যার কারণেও এমন ব্যথা হতে পারে, যার জন্য সাময়িক ওষুধের বদলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

কেন হয় এই রোগ?

এটি একটি বিরল শারীরিক অবস্থা, যেখানে অন্ত্রের একটি অংশ পাশের অংশের ভেতরে ঢুকে যায়। বিষয়টি অনেকটা টেলিস্কোপের একটি অংশ আরেকটির ভেতরে ভাঁজ হয়ে ঢুকে যাওয়ার মতো। এর ফলে অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় এবং জটিলতা সৃষ্টি হতে পারে।বিশেষজ্ঞদের মতে,অন্ত্রের ভেতরে কোনো অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার থাকলে তা এই অবস্থার সৃষ্টি করতে পারে। যেমন-‘ইনটেস্টাইনাল লাইপোমা’ , যা চর্বি কোষ দিয়ে তৈরি একটি নন-ক্যান্সারাস টিউমার। এগুলি ক্যান্সার না হলেও অন্ত্রের স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করতে পারে।

কেন বারবার পেটে ব্যথা অবহেলা করা উচিত নয়?

রোগ নির্ণয়ের জন্য ল্যাপারোস্কোপিক রিসেকশন পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের আক্রান্ত অংশটি কেটে বাদ দেওয়া হয়। এই আধুনিক পদ্ধতিতে পেটে খুব ছোট ছিদ্র করে ক্যামেরা ও বিশেষ যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচার করা হয়। এর ফলে রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে ওঠেন। তবে চিকিৎসকদের মতে, কেবল ব্যথানাশক বা গ্যাসের ওষুধ খেয়ে সাময়িক আরাম পাওয়া গেলেও তা রোগের মূল কারণ দূর করে না। দীর্ঘদিন ধরে মূল কারণ নির্ণয় না করে কেবল উপসর্গের চিকিৎসা চালিয়ে গেলে আসল রোগের চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়, যা বিপদ ডেকে আনতে পারে। তাই পেটে ব্যথা দীর্ঘস্থায়ী হলে বা বারবার ফিরে এলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো উচিত।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা