আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দরের একটি চলন্ত সিঁড়ি বা  এসকেলেটর এখন সোশ্যাল মিডিয়ায় ‘বিশ্বের সবচেয়ে দুঃখের এসকেলেটর’ হিসাবে ভাইরাল হয়েছে। পর্যটকরা এখন এই এসকেলেটর দিয়ে ওঠার সময় নিজেদের ভিডিও করছেন ঠিক যেন কোনও বিষন্ন সিনেমার দৃশ্য। এই এসকেলেটর দিয়ে উপরে ওঠা মানেই যেন থাইল্যান্ড ভ্রমণের শেষ ধাপ পেরিয়ে বাস্তব জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি। অনেকের কাছেই এটি শুধু একটি যান্ত্রিক সিঁড়ি নয়, বরং ছুটি শেষ হওয়ার আবেগময় প্রতীক। ভিডিওগুলিতে দেখা যায়, ভ্রমণকারীরা নিস্তব্ধভাবে দূরের দিকে তাকিয়ে আছেন। কেউ আবার শেষবারের মতো ব্যাঙ্ককের দৃশ্য ক্যামেরায় বন্দি করছেন। ব্যাকগ্রাউন্ডে প্রায়ই শোনা যায় হৃদয়ছোঁয়া গান, যা পুরো দৃশ্যকে আরও আবেগঘন করে তোলে।

আরও পড়ুন: বিশ্বের নানা দেশে আম দিয়ে তৈরি হয় এই ৭ জনপ্রিয় পদ

সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই এসকেলেটরকে ’emotionally draining farewell’ বা ‘মানসিকভাবে ক্লান্তিকর বিদায়’ হিসেবে বর্ণনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘থাইল্যান্ডে ছয়বার গিয়েছি, তবুও এই মুহূর্তটা প্রতিবারই কষ্ট দেয়।’ থাইল্যান্ড পর্যটকদের জন্য একটি বিশেষ অনুভূতির জায়গা। ব্যাঙ্ককের রাতের বাজার, 7-Eleven-এর স্ন্যাকস, সৈকত আর সস্তা শপিং, সব মিলিয়ে ভ্রমণকারীরা এখানে এক ধরনের স্বাধীনতার স্বাদ পান। তাই বিদায়ের মুহূর্তটা অনেকের কাছেই মানসিকভাবে ভারী হয়ে ওঠে। 

ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, এই ‘স্যাডেস্ট এসকেলেটর’ আসলে একটি সর্বজনীন অনুভূতির প্রতিফলন। ভাল লাগার জায়গা ছেড়ে বাস্তবে ফেরার বিষন্নতা। তাই এটি শুধু থাইল্যান্ড নয়, বিশ্বের বহু ভ্রমণপ্রেমীর আবেগের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় এই এসকেলেটর ঘিরে ভিডিও বানানো যেন একটি অনানুষ্ঠানিক ‘farewell ritual’-এ পরিণত হয়েছে, যা প্রতিদিনই নতুন করে ভাইরাল হচ্ছে।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী