খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: খাওয়ার পর বুক বা গলায় জ্বালাভাব, অস্বস্তি! এই সমস্যাকে অনেকেই সাধারণ অ্যাসিডিটি বলে এড়িয়ে যান। চিকিৎসকদের মতে, ঘনঘন এমন সমস্যা হলে তা হতে পারে হার্টবার্ন বা GERD-এর লক্ষণ।

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের মতে, খাদ্যাভ্যাসের সামান্য পরিবর্তনই অনেক ক্ষেত্রে এই সমস্যা কমাতে সাহায্য করতে পারে। কিছু খাবার হার্টবার্নের সমস্যা আরও বাড়িয়ে দেয়। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার, ভাজাভুজি, টমেটো, সাইট্রাস ফল, চকোলেট, কফি, কার্বোনেটেড ড্রিঙ্কস ও অ্যালকোহল অ্যাসিড রিফ্লাক্স বাড়াতে পারে। এছাড়া বড় মিল খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেও সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা এই কারণে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। ওটস, ব্রাউন রাইস, কলা, আপেল, শসা, তরমুজ, সেদ্ধ সবজি ও কম তেলযুক্ত খাবার প্রভৃতি এই সময় আদর্শ। আদা, মৌরি এবং ক্যামোমাইল চায়ের মতো কিছু উপাদানও বুকজ্বালার সমস্যা কমাতে সাহায্য করতে পারে। তবে  শুধু ওষুধ নয়, জীবনযাত্রার পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট মিল খাওয়া, রাতের খাবারের পর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা জেগে থাকা এবং ঘুমানোর সময় মাথা কিছুটা উঁচু করে শোয়া অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে।

দীর্ঘদিন ধরে হার্টবার্ন বা অ্যাসিড রিফ্লাক্স চলতে থাকলে তা খাদ্যনালীতে ক্ষতি করতে পারে। তাই বারবার বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা হলে শুধু ওষুধের উপর নির্ভর না করে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার দিকেও নজর দেওয়া জরুরি। এই বিষয়ে সময়মতো সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সঠিক খাবার বেছে নেওয়া এবং কিছু সাধারণ অভ্যাস বদল করলেই অনেক ক্ষেত্রে হার্টবার্নের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দীর্ঘদিন সমস্যা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা

দিনে মাত্র ৫ মিনিট ব্যায়ামেই কমতে পারে মৃত্যুর ঝুঁকি, দাবি চিকিৎসকদের

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro