খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

: খুনের মামলায় ১২ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার অভিনেতা হেমন্ত নাগিনদাস মোদি। যাঁকে 'থাগস অফ হিন্দস্তান'-এ অমিতাভ বচ্চন ও আমির খানের সঙ্গে দেখেছেন দর্শকরা,

Share:

নিজস্ব প্রতিনিধি: খুনের মামলায় ১২ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার অভিনেতা হেমন্ত নাগিনদাস মোদি। যাঁকে ‘থাগস অফ হিন্দস্তান’-এ অমিতাভ বচ্চন ও আমির খানের সঙ্গে দেখেছেন দর্শকরা, এছাড়া ‘জয়েশভাই জোরদার’-এও রণবীর সিংহের সঙ্গে দেখেছে দর্শকরা। এবার সেই অভিনেতাকেই খুনের দায়ে গ্রেফতার করল আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। যা কিনা সকলকে রীতিমতো হতবাক করেছে। তিনি আমেদাবাদের নরোদা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ২০০৫ সালে একটি খুনের ঘটনায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এরপর তাঁকে মেহসানা জেলে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন জেল খাটার পর ২০১৪ সালে গুজরাত হাইকোর্ট হেমন্ত মোদির ৩০ দিনের প্যারোল মঞ্জুর করে। কিন্তু প্যারো্লের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি কারাগারে আত্মসমর্পণ করেননি। ফলস্বরূপ তাঁকে ২০১৪ সালের ২৫ জুলাই প্যারোল ভঙ্গকারী হিসেবে ঘোষণা করা হয়। অবশেষে ১২ বছর পলাতক থাকার পর সম্প্রতি আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ তাঁকে তাঁর এলাকা নরোদা থেকে গ্রেফতার করেছে। পুলিশের কথায়, তিনি পলাতক থাকা অবস্থাতেই বলিউডের বিনোদন মহলে সক্রিয় ছিলেন। বলিউডে একজন জনপ্রিয় অভিনেতা তিনি। ‘থাগস অফ হিন্দুস্থান’, ‘জয়েশভাই জর্দার’-এর পাশাপাশি তিনি একাধিক সিরিয়ালেও কাজ করেছেন। শুধু তাই নয়, তাঁর আসন্ন চলচ্চিত্রের তালিকায় রয়েছে, ‘লাহোর 1947’, ‘মেট্রো’। বলিউডের পাশাপাশি তিনি দক্ষিণী চলচ্চিত্রেও কাজ করেছেন। যে তালিকায় রয়েছে, ‘L2: এম্পুরান’।

এছাড়া তিনি ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘মেরে সাই’-সহ একাধিক টিভি সিরিয়ালেও কাজ করেছেন। এছাড়া তিনি নাট্যজগতেও যথেষ্ঠ সক্রিয় ছিলেন। তিনি ‘যুগপুরুষ’ এবং ‘গান্ধি বিরুধ গডসে’-এর মতো নাটকেও অভিনয় করেছেন। তবে আশ্চর্যজনকভাবে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এমনকী হত্যাকাণ্ডে তাঁর মতো একজন অভিনেতা যুক্ত, সে বিষয়েও সকলের নাগালের বাইরে ছিল। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের কথাও  তাঁর সহকর্মীরা কেউ জানতে পারেনি। সম্প্রতি একটি মেট্রো স্টেশনের কাছ থেকে তাঁকে গ্রেফতার করেছে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে