তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রখর দাবদাহে পুড়ছে গোটা দেশ। সকাল গড়াতেই আগুন ঝরছে আকাশ থেকে, আর সেই তাপপ্রবাহের মাঝেই সবচেয়ে বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে পানীয় জল। কোথাও শুকিয়ে গিয়েছে কুয়ো ও পুকুর, কোথাও জলাধারের তলানি দেখা যাচ্ছে স্পষ্ট। এক বালতি জলের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড দেশের একাধিক রাজ্যে এখন গরমের থেকেও বড় আতঙ্ক ‘জল সংকট’। তীব্র দাবদাহে জনজীবন কার্যত বিপর্যস্ত।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের বান্দায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। মধ্যপ্রদেশ ও বিদর্ভ এলাকাতেও জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। মহারাষ্ট্রের আকোলায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে ৪৫ থেকে ৪৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শহরে এখন ছয় দিন অন্তর জল সরবরাহ করা হচ্ছে। কাতেপূর্ণা বাঁধে জলের পরিমাণ নেমে এসেছে মাত্র ২৯ শতাংশে। সাধারণ মানুষ বাধ্য হয়ে ট্যাঙ্কারের জল কিনছেন। নাসিক জেলায় প্রশাসন জানিয়েছে, ২৩৫টি গ্রামে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পৌঁছে দিতে হচ্ছে। প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষ বর্তমানে সেই জলের উপর নির্ভরশীল। মধ্যপ্রদেশের গ্রামীণ এলাকায় সংকট আরও গভীর।

আরও পড়ুনঃ গাছ থেকে পড়ে অজ্ঞান বাদুড়, জল খাইয়ে প্রাণ ফেরালেন আইনজীবীরা

জানা গিয়েছে, গ্রামের প্রায় ৩৭ শতাংশ পানীয় জল ব্যবহারযোগ্য নয়। বহু জায়গায় রাসায়নিক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়েছে। অনুপপুর ও ডিন্ডোরির মতো আদিবাসী এলাকায় নিরাপদ জলের অভাব মারাত্মক আকার নিয়েছে। উত্তরপ্রদেশে তীব্র গরমের কারণে প্রশাসন ১৮টি খরা-প্রবণ জেলায় বিশেষ নজরদারি শুরু করেছে। গ্রামীণ অঞ্চলে বহু কুয়ো ও টিউবওয়েল প্রায় শুকিয়ে গিয়েছে।  বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত বৃষ্টি, জলাধারে কম জল এবং ক্রমবর্ধমান তাপপ্রবাহের জেরে আগামী দিনে এই সংকট আরও বাড়তে পারে। এখন বর্ষার অপেক্ষায় তাকিয়ে গোটা দেশ।

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, এখন কেমন আছেন নায়িকা?

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর? মুখ খুললেন অভিনেতার ছেলে আর্য

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর