গাছ থেকে পড়ে অজ্ঞান বাদুড়, জল খাইয়ে প্রাণ ফেরালেন আইনজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তীব্র দাবদাহে যখন পুড়ে যাচ্ছে গোটা বাংলা, তার মধ্যেই মানবিকতার এক টুকরো ছবি মনে করিয়ে দিল, মানবিকতা এখনও বেঁচে আছে কিছু মানুষের মধ্যে। পিচ বাঁধানো রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তার পাশেই আদালত চত্বরে হঠাৎ গাছ থেকে পড়ে গেল একটি বাদুড়। দেখেই বোঝা যাচ্ছিল যে বাদুড়টি অসুস্থ। উত্তরপ্রদেশের হামিরপুর জেলার আদালত চত্বরে ঘটে যাওয়া এক ঘটনা ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। 

বুন্দেলখণ্ড জুড়ে এই মুহূর্তে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। হামিরপুর জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড রোদ আর গরম হাওয়ায় নাজেহাল শুধু মানুষ নয়, চরম দুর্ভোগে পড়েছে পশুপাখিরাও। আর সেই কারণেই আদালত চত্বরে একটি গাছ থেকে হঠাৎ নিচে পড়ে যায় একটি বাদুড়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গরম ও তীব্র তৃষ্ণার কারণেই অজ্ঞান হয়ে পড়েছিল বাদুড়টি। ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা দ্রুত এগিয়ে আসেন। কেউ বোতলের জল মুখে ঢালেন, কেউ আবার বাদুড়টির শরীরে জল ছিটিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যায়, তৃষ্ণায় কাতর বাদুড়টি ধীরে ধীরে জল খেতে শুরু করেছে। সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকলেই। এর কিছুক্ষণ পর বাদুড়টি আবার নড়াচড়া শুরু করে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ে ভিডিওটি ২ লক্ষ ৯৫ হাজারের বেশি ভিউ পেয়েছে।

আরও পড়ুনঃ মেয়েদের উপর নির্মম অত্যাচার হোস্টেল মালিকের ছেলের, ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সবাই…

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বান্দা জেলা, যা বুন্দেলখণ্ড অঞ্চলের অন্তর্গত, বর্তমানে দেশের উষ্ণতম জেলা হিসেবে চিহ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে এগিয়ে আসা কয়েকজন  আইনজীবীরা, এই উদ্যোগ  নিয়ে মানবিকতার নতুন অধ্যায় শিখিয়ে দিল।

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা