তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার থালাপথি বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অভিনন্দন-শুভেচ্ছায় ভাসছেন। রকমারি উপহার পাচ্ছেন। সম্প্রতি তাঁর ছবির পরিচালক ভেঙ্কট প্রভুর কাছে থেকে তিনি একটি দামি উপহার পেয়েছেন। যেটি তাঁর ২০২৪ সালের ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’-এ ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ছিল, যেখানে বিজয়ের জয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। কারণে নম্বর প্লেটটিতে লেখা ছিল ‘TN 07 CM 2026’। সেটাই অভিনেতা মুখ্যমন্ত্রীকে বাঁধিয়ে দিয়েছিলেন পরিচালক ভেঙ্কট প্রভু। এবার তিনি ক্রিকেটার বিরাট কোহলির সাক্ষর করা একটি ব্যাট উপহার পেলেন। আর এটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

আসলে শুক্রবার (২২ মে) MRF নামে একটি সংস্থা বিজয়ের সঙ্গে দেখা করতে তাঁর সচিবালয়ে গিয়েছিলেন। তাঁরাই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে বিরাট কোহলির স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দিয়েছেন। যা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, তামিলনাড়ুতে তাঁদের সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা করতে বিজয়ের সঙ্গে দেখা করেন সংস্থার কর্মকর্তারা। এরপরেই টিমের পক্ষ থেকে অভিনেতা-রাজনীতিবিদকে বিরাটের সই করা একটি ক্রিকেট ব্যাট উপহার দেন তাঁরা। বিরাটের সই করা ব্যাটটি হাতে নিয়ে ছবি তোলেন অভিনেতা-মুখ্যমন্ত্রী বিজয়।

 

সিনেমা থেকে রাজনীতিতে যাওয়া চলচ্চিত্র নির্মাতা এস এ চন্দ্রশেখরের ছেলে বিজয়, তিনি তাঁর পিতার পরিচালিত ১৯৮৪ সালের চলচ্চিত্র ‘ভেত্রি’ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। ধীরে ধীরে তামিল সুপারস্টার হয়ে ওঠেন। এরপর ২০২৪ সালে তিনি সিদ্ধান্ত নেন রাজনীতিতে যাওয়ার। ‘তামিলগা ভেত্রি কাজাগাম’ দিয়ে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন তিনি। বাকিটা ইতিহাস। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে ১০৭ আসনে জিতেছেন বিজয় এবং তাঁর দল। যদিও তামিলনাড়ুতে TVK সরকার গঠনের জন্যে বিজয়ের আরও ১০ আসনের দরকার ছিল। এরপর রাহুল গান্ধির কংগ্রেস এবং আরও ৫ রাজনৈতিক দল তাঁর দলকে সমর্থন করায় তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন এবং তাঁর দল সরকার গঠন করে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫