কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: গ্রীষ্মের এই প্রখর দাবদাহে পুড়ছে বাংলা। এই ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি উপেক্ষা করে পুরুলিয়ার রুক্ষ মাটিতে কাশ্মীরের মতো আপেল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরুলিয়ার জঙ্গলমহলের যুবক। উঠোনের এক চিলতে জমিতেই ফলছে বিভিন্ন জাতের আপেল। শখের বাগানে শুধু বিভিন্ন প্রজাতির আপেলই নয় রয়েছে আঙ্গুরও।

রুক্ষ মোরাম মাটির দেশ পুরুলিয়ায় তাপমাত্রা বেশি হলেও শীত প্রধান অঞ্চলের ফসল আপেল যে ফলানো সম্ভব, তা প্রমাণ করে দিল সূর্য নারায়ন মাহাতো। পুরুলিয়া জেলার বরাবাজার থানার শেয়ারকেটা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ধরনের ফলচাষের ভিডিও দেখেই তিনি অনুপ্রাণিত হন। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির ফলের চারা নিয়ে আসেন তিনি। তারপর বাড়ির উঠোনের এক চিলতে জমিতে শুরু করেন ফলের চাষ। জলের সংকটের কারণে সেচের জন্য প্রায় এক কিলোমিটার দূর থেকে পুকুরের জল বয়ে নিয়ে আসতে হত। তবে আক্ষেপ একটাই, তাঁর এই উদ্যোগকে যদি সরকার নজর দেয় তাহলে জেলার চাষিরা বিকল্প চাষে হয়ত দিশা পাবে।

সূর্য নারায়ন মাহাতো জানান, তাঁর এই আপেল চাষের পরিকল্পনা হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। কিন্তু তখন তাঁকে নানান কারণে ব্যর্থ হতে হয়েছিল। পরে কুরিয়ারের মাধ্যমে হিমাচল প্রদেশ থেকে আপেল গাছের চারা নিয়ে আসেন এবং এক বছরের মধ্যেও ফলন শুরু হয়। রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগ যদি পরিকল্পনা করে উদ্যোগ নেয়, তবে পুরুলিয়ার মাটিতেও ব্যাপক হারে আপেল চাষ করা সম্ভব হবে। রুক্ষ মাটিতে আপেল ও আঙ্গুর চাষ করে এখন রীতিমত চর্চায় রয়েছেন পুরুলিয়ার বরাবাজার ব্লকের শেয়ারকেটা গ্রামের সূর্য নারায়ন মাহাতো।

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

সরকারি স্কুলের মেধাবীদের জন্য বিমান সফরের আয়োজন করলেন এই রাজ্যের মন্ত্রী

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ