সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি:  সন্দেশখালির নবাদকাঠি এলাকায় ফের ধস নামল নদীর বাঁধে। রায়মঙ্গল নদীর প্রায় ১০০ ফুট অংশ জুড়ে বাঁধ হঠাৎই ভেঙে পড়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনও মুহূর্তে বাঁধের আরও বড় অংশ নদীগর্ভে তলিয়ে যেতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে আশপাশের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নদীর বাঁধ সংস্কারের কাজে গাফিলতি এবং দুর্নীতির কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, আগের সরকারের আমলে বহু জায়গায় সঠিকভাবে কাজ করা হয়নি। কোথাও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, আবার কোথাও কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও নদীর ভাঙনের সামনে দুর্বল হয়ে পড়েছে বাঁধগুলি।

এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার পুষ্পেন্দ্র রায় বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে কাটমানি ও দুর্নীতির কারণে নদীর বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ সঠিকভাবে হয়নি। যেসব ঠিকাদার কাজের দায়িত্বে ছিলেন, তাঁদের অনেকেই নিজেদের স্বার্থ দেখেছেন, ফলে সাধারণ মানুষের নিরাপত্তা উপেক্ষিত হয়েছে।

আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

তিনি আরও জানান, বর্তমানে তাঁরা ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর না হয়। এলাকার মানুষও নতুন সরকারের কাছে দ্রুত স্থায়ী ও পাকা বাঁধ নির্মাণের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, প্রতি বছর বর্ষার সময় একই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। তাই স্থায়ী সমাধান ছাড়া এই সমস্যার থেকে মুক্তি মিলবে না। এখন সকলের নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। 

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

ক্যালিফোর্নিয়া যেকোনও সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছেড়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ