‘পরিযায়ী হয়ে কাউকে আর বাইরে যেতে হবে না’, নির্মলার সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পরিযায়ী হয়ে আর কাউকে রাজ্যের বাইরে যেতে হবে না’, এমনই আশ্বাস দিলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন তিনি। তারপরেই রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘বিগত ৫০ বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্য হয়ে গিয়েছে। পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছেন। মাথাপিছু আয় আজ সবথেকে নীচে এসে দাঁড়িয়েছে বাংলায়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুর সঙ্গে একই সারিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরি করার কথা বলেছেন। সোনার বাংলা আমরা তৈরি করব।’

আরও পডুন: বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

বাংলায় ক্ষমতাতে এসে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। গেরুয়া শিবিরের লক্ষ্যই রাজ্যকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়া। কর্মসংস্থান, শিল্প ও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিয়ে বেকারদের পাশে দাঁড়ানোই এখন মূল টার্গেট বিজেপি সরকারের। সেই কথাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে একই বিষয়ে দরবার করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, বিজেপি সভাপতিকে, অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্য়ে আর্থিক বিষয়ে সবরকম সাহায্য করা হবে। শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে, পরিকল্পনাও রয়েছে। পশ্চিমবঙ্গের এই দুরাবস্থা থেকে কীভাবে বেরোতে হবে, সেই বিষয়ে জানেন নির্মলাজি। অর্থমন্ত্রী বিশ্বাস করেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। বাংলার শ্রীহীন অবস্থা থেকে রাজ্যকে বের করে আনা সত্যিই সম্ভব। তারজন্য যা করবার তিনি সেটা করবেন। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলে আমরা এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে নিঃসন্দেহে অন্য জায়গায় পৌঁছে দিতে পারব।’

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল