মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও মহার্ঘ জ্বালানি। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ১০ দিনে তৃতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার পিছু ০.৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ০.৯১ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। পরপর ডিজেলের দাম বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির তীব্র আশঙ্কা  তৈরি হয়েছে। 

সবথেকে বেশি  দাম বেড়েছে কলকাতায়। নতুন করে ০.৯৪ পয়সা দাম বৃদ্ধির কারণে কলকাতায় লিটারপিছু পেট্রোলের নতুন দাম দাঁড়াল ১১০.৬৪ পয়সা৷ অন্যদিকে ০.৯৫ পয়সা বৃদ্ধি পেয়ে কলকাতায় লিটারপিছু ডিজেলের নতুন দাম দাঁড়াল ৯৭.০২ টাকা।

চারটি মহানগরীতে পেট্রোলের খুচরো বিক্রয় মূল্য 

দিল্লি- ৯৯.৫১ (+০.৮৭)

কলকাতা- ১১০.৬৪ (+০.৯৪)

মুম্বই- ১০৮.৪৯ (+০.৯০)

চেন্নাই- ১০৫.৩১ (+০.৮২)

ডিজেলের দাম

দিল্লি- ৯২.৪৯ (+০.৯১)

কলকাতা- ৯৭.০২ (+০.৯৫)

মুম্বই- ৯৫.০২ (+০.৯৪)

চেন্নাই- ৯৬.৯৮ (+০.৮৭)

অনেকেই বলছেন, টানা ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের সংসারে। পরিবহণ খরচ বাড়লে স্বাভাবিক ভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এতেই খসবে বাড়তি টাকা। বাড়বে সংসার খরচ। ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, পরিবহণ খরচ বাড়লে শহরের বাজারে কাঁচা আনাজ, মাছ, ডিম, দুধ, চাল-ডাল থেকে শুরু করে ছোটখাটো বহু পণ্যের দাম অনেকেটা বেড়ে যেতে পারে।  ইতিমধ্যেই প্যাকেট দুধ এবং পাউরুটির দাম বেড়ে  গিয়েছে। ডিজেলে চলে ট্রাক, লরি ও পণ্যবাহী গাড়ি। সেগুলির মাধ্যমে বিভিন্ন জিনিস বাজারে পৌঁছায় জিনিসপত্র। জ্বালানির দাম বাড়লেই আমদানি ও পরিবহণ খরচ স্বাভাবিক ভাবে বেড়ে যায়। সেই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত এসে পড়ে সাধারণ ক্রেতাদের উপর। ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাসভাড়া বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে। বেসরকারি বাস মালিকদের একাংশ জানিয়েছেন, ডিজেলের বাড়তি দামের কারণে আগের ভাড়ায় পরিষেবা চালানো কঠিন হয়ে পড়ছে। 

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর