উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী উইকেন্ডে।উড়িষ্যাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।

জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।দার্জিলিং, কালিম্পং ,কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উপরের পাঁচ জেলায়। সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।মঙ্গলবার ২৬ মে পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

গরম ও অস্বস্তি বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ফিল্ড লাইফ টেম্পারেচার অনেকটা বেশি অনুভূত হবে।২৭ মে বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা(Kolkata) সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার।উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কবার্তায় বারবার বলা হচ্ছে প্রবল বজ্রপাত এবং বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হলে সাধারণ মানুষ যেন নিরাপদ স্থানে আশ্রয় নেয়।উত্তরবঙ্গের(North Bengal) উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে বলে পর্যটকদের সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর