বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, বামনগোলা: মালদার বামনগোলা গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। ঘুরে দেখলেন গোটা হাসপাতাল চত্বর। কিভাবে উন্নত পরিষেবা দেওয়া সম্ভব এবং হাসপাতালকে আরো বড় করা যায় তা নিয়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করলেন বিধায়ক।মালদা জেলার বামনগোলা ব্লকে, বামনগোলা গ্রামীণ হাসপাতালে (Bamn gola Helath Center) বিজেপি সরকার আসার পরে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু (MLA Juel Murmu) পা রাখলেন। শনিবার দুপুরে মদিপুকুর হসপিটালের ডাক্তার সহ হাসপাতালে থাকা কর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে। এর পাশাপাশি রোগী কল্যাণ সমিতির সদস্যদের সাথে হসপিটালের পরিকাঠামো নিয়ে আলোচনা করেন।

তার পাশাপাশি হসপিটাল পরিদর্শনের সময় শুধু ঘুরে দেখা নয়, হাসপাতালের বাস্তব চিত্রটাও কাছ থেকে বোঝার চেষ্টা করেন তিনি। বিভিন্ন ওয়ার্ড,পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখে স্পষ্টই বুঝিয়ে দেন,বর্তমান অবস্থায় এই হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়া ব্যবস্থা কিভাবে করা যায়।বিধায়ক জুয়েল মুর্মু জানান, এই হাসপাতালকে ধাপে ধাপে বড় আকারে গড়ে তোলার ভাবনা রয়েছে। যেখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি মিলবে বিশেষজ্ঞ পরিষেবাও।হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক আনা, পরিকাঠামো শক্তিশালী করা,এই দুই দিকেই জোর দেওয়ার কথা জানান তিনি।

পাশাপাশি রাজ্য সরকারের কাছে এই উন্নয়ননের পরিকল্পনা তুলে ধরার কথাও বলেন। শনিবার হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন,হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি অমিত মাশান্ত, বামনগোলা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) সুপ্রদীপ মণ্ডল সহ হাসপাতালে থাকা বিভিন্ন কর্মীরা।

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর