মহিলাকে উত্যক্তে প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রকাশ্য রাস্তায় মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ। প্রতিবাদ করতেই বিজেপি নেতা তথা আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপ। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে(Malda Hospital) চিকিৎসাধীন বিজেপি নেতা তথা আইনজীবী কিরণ সাহা। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার চাঁচল থানার আশাপুর এলাকায়। ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় স্থানীয়দের পক্ষ থেকে।পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী(Central Force)।

কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা(Lawyer Kiran Saha)। মহিলাকে উত্ত্যক্তের ঘটনায় জড়িত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ঠিক তার কয়েকমাস পরেই রবিবার দুপুরে প্রকাশ্যে প্রতিবাদকারীকে চপার দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে(Chachal Hospital) নিয়ে আসলে আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এরপরই স্থানীয়রা অভিযুক্তের গ্রেফতারের দাবিতে চাঁচল আশাপুর রাজ্য সড়ক(State High Way) অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় যে যুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। স্থানীয় থানার আইসি দাবি করেন যদি সাধারণ মানুষ এলাকার ঠিক মতো আদালতে সাক্ষ্য দান করেন তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তার সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেই উদ্যোগ নেবে চাঁচল থানার পুলিশ। এই দিন আক্রান্ত বিজেপি কার্যকর্তাকে হাসপাতালে দেখতে ছুটে যান মালদা জেলা বিজেপির সহ-সভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা ব্রিটেনের

‘সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায় থাকতে হবে’, সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই