হিলি সীমান্তে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাংলা চাই- এই দাবী আদায়ের সংগ্রামে শহীদদের আত্মদানের জন্য ১৯৯৯ সালে জাতিসঙ্ঘের ইউনেসকো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হল হিলি সীমান্তের শূন্যরেখায় এ-পার বাংলা ও ও-পার বাংলা দুই বাংলার সম্প্রীতির প্রয়াসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হল হিলি, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক শূন্যরেখায়। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, সত্যিই ভোলা সম্ভব নয়। তাইতো দু’দেশের মানুষ সব বাধা দূর করে আজ ইন্দো–বাংলাদেশ আন্তর্জাতিক হিলি সীমান্তের শূন্যরেখায় মিলিত হয়েছে।

অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে দু’দেশের ভাষাপ্রেমী মানুষ ইন্দো- বাংলাদেশ আন্তর্জাতিক শূন্যরেখা হিলিতে জমায়েত হন এদিন সকাল দশটায়। প্রতি বছর এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয়। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা চাই- এই দাবী আদায়ের সংগ্রামে শহীদদের আত্মদানের জন্য ১৯৯৯ সালে জাতিসঙ্ঘের ইউনেসকো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। তাই একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বের কাছে শুধু শোক আর বেদনার দিন নয়, জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সার্বজনীন উৎসব ও প্রেরণার দিন। ‘উজ্জীবন সোসাইটি’, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ ভারত, উত্তরের রোববার, বালুরঘাট, মেঘালয় তুরা করিডোর কমিটি বালুরঘাট এবং ‘আমরা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড’ ও ‘সাপ্তাহিক আলোকিত সীমান্ত’ হাকিমপুর, দিনাজপুর বাংলাদেশের এর যৌথ উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে হিলি আন্তর্জাতিক চেকপোস্ট (ভারত-বাংলাদেশ শূন্যরেখায়, বাংলাদেশের অভ্যন্তরে) অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল।

যাঁরা উপস্থিত ছিলেন – ভারতের পক্ষে সূরজ দাশ, সম্পাদক সূরজ দাশ উজ্জীবন সোসাইটি তিওড়, হিলি ব্লক, নবকুমার দাস, আহ্বায়ক মেঘালয় তুরা কমিটি, বঙ্গরত্ন অমুল্যরতন বিশ্বাস, প্রাক্তন শিক্ষক হরিপদ সাহা, অমিত সাহা, সম্পাদক নবদিগন্ত, জাহিদুল ইসলাম সম্পাদক সাপ্তাহিক আলোকিত সীমান্ত, মো. লিয়াকত আলী কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সহ আরো অনেকেই। আজকের ভাষা দিবসের অনুষ্ঠানের সূচনায় ভারতীয় প্রতিনিধি এবং বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে পুস্পস্তবক বিনিময়, শহীদদের স্মৃতিতে শহীদ স্মৃতি স্মারক বিনিময় হয় শূন্যরেখায়। একুশের এই বিশেষ দিনে শূন্যরেখায় গান কবিতা বক্তব্যে আজকের এই বিশেষ দিন উদযাপন হল!

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে