ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

এবার পদ্ম পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছেন বলিউডের 'হি ম্যান' খ্যাত প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। 'শোলে', 'চুপকে চুপকে'-সহ একাধিক কালজয়ী ছবির অভিনেতাকে মরণোত্তর 'পদ্মবিভূষণ'-এ সম্মানিত করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অন্যতম অসামরিক সম্মান ‘পদ্মপুরস্কার’ (Padma Award 2026) সাজো সাজো রব নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে। শিল্প, সাহিত্য, চিকিৎসা, ক্রীড়া, বিজ্ঞান, বিনোদন, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে দেশের একাধিক রথী-মহারথীদের সম্মানিত করা হল। আজ সোমবার (২৫ মে), পদ্মপুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে সম্মানিত হলেন দেশের কৃতি সন্তানরা। গত জানুরারিতে ঘোষিত মরণোত্তর পুরস্কার পেলেন ধর্মেন্দ্র, সতীশ শাহ-সহ একাধিক বলিউড তারকারা। চলতি বছরে ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল। যার মধ্যে রয়েছে ৫টি পদ্ম বিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান। এবারের পদ্ম পুরস্কারের তালিকায় বাংলা থেকে সম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া বিশাল তালিকায় চোখ রাখলেই দেখা যাবে, রুপোলি পর্দা থেকে গানের জগৎ, থিয়েটার-সহ বিনোদন মহলের এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্রের নাম। যাঁরা যুগের পর যুগ ভারতীয় বিনোদন জগতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, সগৌরবে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন বিনোদন মহলে।

যাই হোক, এবার পদ্ম পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছেন বলিউডের ‘হি ম্যান’ খ্যাত প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। ‘শোলে’, ‘চুপকে চুপকে’-সহ একাধিক কালজয়ী ছবির অভিনেতাকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করা হল। যিনি কয়েক দশক ধরে বলিউডকে সম্মানিত করেছেন। তবে গতবছর নভেম্বরে দীর্ঘ রোগভোগের পর মারা গিয়েছেন তিনি। এরপরেই গত জানুয়ারিতে তাঁকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করা হয়। আজ সোমবার, তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। বড় মেয়ে আহানাকে নিয়ে তিনি যথাসময়ে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন। পুরস্কার হাতে জানালেন, ছেলে সানি, ববি ও দুই মেয়ে এশা-আহানার সম্মতিতে তিনি প্রয়াত স্বামীর হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন ধর্মেন্দ্র।

এছাড়া মালয়ালাম সিনেমার মহাতারকা মামুট্টিও তাঁর দীর্ঘ অভিনয় জীবনে স্বীকৃতিস্বরূপ প্রথম ‘পদ্মভূষণে’ সম্মানিত হলেন। পাশাপাশি ভারতীয় সঙ্গীতমহলে দীর্ঘ কৃতিত্বের জন্যে প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিকও ‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন। যিনি এখন কানের সমস্যায় ভুগছেন, তাই দীর্ঘদিন কর্মজগত থেকে দূরে রয়েছেন। এছাড়া বাঙালি দর্শকদের গর্ব তথা সকলের প্রিয় বুম্বাদা, টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ভারতীয় বিনোদন মহলে অসামান্য কৃতিত্ব রাখার জন্যে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হলেন। যিনি দীর্ঘ পাঁচ দশকের কেরিয়ারে প্রায় তিনশোর ছবি টলিউডকে উপহার দিয়েছেন। এছাড়া ‘পদ্মশ্রী’ পেলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। যিনি ‘রেহনা তেরে দিন ম্যায়’, ‘থ্রি ইডিয়টস্’-সহ একাধিক চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। এছাড়া মরণোত্তর ‘পদ্মশ্রী’ পুরস্কার পেলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত সতীশ শাহ। তিনি গতবছর দীপাবলির সময়ে মারা গিয়েছেন। এছাড়াও অনিল কুমার রাস্তোগি, অরবিন্দ বৈদ্য-সহ একাধিক দাপুটে তারকারা এদিন ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে।

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির