কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

Share:

নিজস্ব প্রতিনিধি,উত্তরপাড়া: হুগলি জেলার কোন্নগরে ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর খোকন পালের বেআইনি গোডাউন ও নির্মাণ ভাঙল বুলডোজার(Bulldozer)। একই সঙ্গে ভাঙা হল তাঁর গোডাউন সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস। সোমবার সকালে এই ওয়ার্ডের এলপুকুর বটতলা এলাকায় সরকারি জমিতে তৃণমূল কাউন্সিলরের গড়ে তোলা বেআইনি গুদামের কনস্ট্রাকশন ভেঙে দেয় বুলডোজার। দখল হয়ে থাকা খেলার মাঠ এদিন মুক্ত করা হয় বুলডোজার চালিয়ে। এই ঘটনায় রীতিমত খুশি উত্তরপাড়ার সাধারণ মানুষ। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী(MLA Dipanjan Chakraborty) দাঁড়িয়ে থেকে একের পর এক বেআইনি নির্মাণ যেভাবে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন তাতে খুশি আমজনতা। এর আগে কোন্নগর রেল স্টেশনের আন্ডার পাশে একটি টোল গেট ছিল।

পুরসভা অনুমোদিত একটি সংস্থা সেখানে নিয়মিত টাকা আদায় করত। অবৈধ টোল গেট বন্ধ করার নির্দেশ জারি করে রাজ্য সরকার। তারপর গত শুক্রবার নিজে দাঁড়িয়ে উত্তরপাড়া বিধায়ক(MLA Uttarpara) বুলডোজার চালিয়ে সেই টোল অফিস ভেঙে দিয়েছেন। অভিযোগ ,২০১৮ সাল থেকে এই টোল আদায় করত পুরসভা। চার চাকার গাড়ি থেকে নেওয়া হতো ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত। উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়ে দীপাঞ্জন চক্রবর্তী পুরসভার কাছে তোলা দারুন অনুমতি সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠান। কিন্তু পুরসভা কিছুই নথি দেখাতে পারিনি বলে অভিযোগ। এরপরই পুলিশকে নিয়ে টোল আদায় বন্ধ করেন তিনি ।

বুলডোজার নিয়ে নিজেই পৌঁছে যান টোলগেটে ।ভেঙে গুড়িয়ে দেন অফিস। উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস জেবে নিয়ম করে গেছে উত্তরপাড়ার মানুষ তাকে নির্বাচিত করেছে । তাঁর ওপর আশা ভরসা রাখুক ।১৫ মাস সময় দিক আগের উত্তরপাড়ার পরিবেশ ফিরিয়ে দেওয়া হবে। শপথ নিয়েই বিজেপির সরকার কুড়ি দিনের মধ্যে কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। কেউ ছাড় পাবে না। অঙ্গীকার উত্তরপাড়ার বিধায়কের।

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল