Anis Khan: আনিসের বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল, দাবি Sp-র

গঠন করা হয়েছে সিট

Share:

নিজস্ব প্রতিনিধি:  আনিসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলাও রুজু হয়। কোর্টের তরফ থেকে সমনও জারি করা হয়। সোমবার এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) সৌম্য রায়।

এদিন তিনি আনিস খুন প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে সৌম্য রায় বলেন, ‘আনিসের বিরুদ্ধে বাগনান থানায় পকসো আইনে মামলা রুজু করা হয়। কোর্ট সমন জারি করে। তাতে পকসো ধারা রয়েছে। তবে এই রহস্যমৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’

সোমবার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিস হত্যার তদন্ত করতে সিট গঠনের কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে পুলিশ সুপারের বক্তব্য, সিটে কারা থাকবে, সে বিষয়ে তারা এখনও কিছু জানে না। আনিসের ময়নাতদন্ত রিপোর্ট এখনও তাদের হাতে এসে পৌঁছয়নি। ময়নাতদন্ত রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে পুলিশ ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য ভেদ করতে মাঠে নেমেছে।

সাংবাদিক বৈঠকে হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ)বলেন, ‘সমস্ত দিক খতিয়ে দেখা হবে।নিরপেক্ষ তদন্ত হবে, আশ্বাস দিচ্ছি। আনিসের বাবা বেশ কিছু অভিযোগ তুলেছেন। সেই সব অভিযোগও খতিয়ে দেখা হবে।সত্য উদঘাটন হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন মৃত ছাত্রনেতা আনিসের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর