হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্দায় চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে শরীরের উপর অনেক অত্যাচার করতে হয় তারকাদের। তবেই না ক্যামেরায় তাঁরা পারফেক্ট এবং দর্শনীয় হয়ে ওঠেন তাঁরা। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল কাজল ও আমির খানের ছবি ‘ফানা’ (Fanaa)। ছবিটি ব্লকবাস্টার তকমা পেয়েছিল। ছবির কাহিনী, গান, প্রধান তারকা কাজল এবং আমিরের রসায়ন আজও দর্শকদের মুগ্ধ করে। অনেক ভক্তই ছবিটিকে অভিনেতাদের কেরিয়ারে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র মনে করেন। আজ মঙ্গলবার (২৬ মে) ছবিটির ২০ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবির শুটিংয়ের স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। জানালেন, ছবির একটি গানের শুটিং হয়েছিল মাইনাস ২৭ ডিগ্রি তাপমাত্রায়। ওরকম আবহাওয়ার মধ্যেই পাতলা ফিনফিনে শিফনের সালোয়ার কামিজ পরে তাঁকে গানটির শুটিং করতে হয়েছিল। 

আজ অভিনেত্রী ‘ফানা’-র শুটিংয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘ফানা-র ২০ বছর পূর্তি। তখন আমার মেয়ের বয়স ছিল আড়াই বছর আর আমার বয়স… কিন্তু আমার বেশি মনে আছে পোল্যান্ডের সেই জাঁকজমকের কথা। মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সুন্দর জঙ্গল আর ফুটপাতে ব্যবহৃত স্লেজ গাড়ি। আর আমি একটা পাতলা সালোয়ার কামিজ পরেছিলাম, যখন বাকি সবাই ভারী পালকের পোশাক পরেছিল… কী দারুণ এক পুরোনো স্মৃতি!’ অর্থাৎ এখানেই স্পষ্ট, অভিনয়ের খাতিরে তারকাদের কত কিছুই না করতে হয়!

 

জানিয়ে রাখি, ছবির রোমান্টিক গান ‘মেরে হাত মে’-এর শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রীকে। যেখানে বরফ-জমাট হ্রদের উপর নৌকায় আমির ও কাজলের বেশ কিছু রোমান্টিক দৃশ্য ছিল। আর ওই ঠান্ডার মধ্যেই পাতলা ফিনফিনে পোশাক পরে অভিনয় করেছিলেন নায়িকা। প্রসঙ্গত, ‘ফানা’-তে আমির-কাজলের পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর, তব্বু, কিরণ খের এবং শরৎ সাক্সেনা-সহ অনেকে। ছবিতে আমির একজন সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেছিলেন, কাজল কাশ্মীর থেকে আসা তাঁর দৃষ্টিহীন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। শিশুশিল্পী আলী হাজী এই ছবিতে কাজল ও আমিরের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবং ছবিটি ব্লকবাস্টার হয়েছিল।

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী