‘মাতৃভূমি বক্সঅফিসে ঝড় তুলবে’, মুক্তির আগেই সলমানের ছবির ভবিষ্যদ্বাণী সুভাষ ঘাইয়ের

সলমান খানের আসন্ন চলচ্চিত্র 'মাতৃভূমি' এখনও মুক্তির অপেক্ষায়। কবে ছবি মুক্তি পাবে, জানা নেই। চিন-ভারতের 'গালওয়ান' সংঘর্ষ নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের আসন্ন চলচ্চিত্র ‘মাতৃভূমি’ এখনও মুক্তির অপেক্ষায়। কবে ছবি মুক্তি পাবে, জানা নেই। চিন-ভারতের ‘গালওয়ান’ সংঘর্ষ নিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রথমে ছবির নাম ‘ব্যাটেল অফ গালওয়ান’ রাখা হলেও পরে বিতর্কের কারণে ছবির নাম বদল করা হয়। রাখা হয় ‘মাতৃভূমি’। এর আগে এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। যাই হোক, গতকাল মুম্বইতে ছবির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেছিলেন সলমান খান। যেখানে তাঁর কিছু নির্বাচিত বন্ধু এবং হিন্দি চলচ্চিত্র জগতের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইও ছিলেন। তাঁর চোখে ছবির কাহিনী দুর্দান্ত। অর্থাৎ মুক্তির আগেই প্রশংসা কুড়োচ্ছে ‘মাতৃভূমি’।

শুক্রবার (২৯ মে) ছবির স্ক্রিনিং থেকে একটি গ্রুপ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন সুভাষ ঘাই। ছবিতে সলমান খান, সুরজ বরজাতিয়া, ডেভিড ধাওয়ান, কবির খান, রুমি জাফরি, রিতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং, সিদ্ধার্থ রায় কাপুর, অপূর্ব লাখিয়া-সহ ছবির একাধিক তারকা কাস্ট রয়েছেন। সলমানকে সম্পূর্ণ কালো পোশাকে দেখা গিয়েছে, অন্যদিকে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে সাদা পোশাকে দেখা গিয়েছে। ছবিটি শেয়ার করে সুভাষ ঘাই লিখেছেন, ‘আজ ফুড স্কোয়ারে আমার প্রিয় পরিচালকদের সঙ্গে আমি। অপূর্ব লাখিয়ার ছবি ‘মাতৃভূমি’-র একটি রাফ কাট দেখেছি, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন সলমান খান ও চিত্রাঙ্গদা। ছবিতে ভারত-চিনের সেনাদের নিজ দেশ ও পরিবারের প্রতি আবেগ এবং পারস্পরিক শান্তি ও শ্রদ্ধার মর্মস্পর্শী গল্পের দেখানো হয়েছে। প্রিয় সলমান, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনার এই চলচ্চিত্রটির বিশাল সাফল্য কামনা করি। আমাদের সকলের আশীর্বাদ রইল।’

 

সলমান খান ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন..!’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’-এর মতো ছবিতে সুরাজ বরজাতিয়ার সঙ্গে কাজ করেছেন। তিনিও ছিলেন এই ইভেন্টে। এছাড়া পরিচালক কবির খানও ছিলেন। সলমান খান ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘টিউবলাইট’-এর মতো চলচ্চিত্রে তাঁর সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে ডেভিড ধাওয়ানের সঙ্গে তাঁর কাজগুলোর মধ্যে রয়েছে ‘জুড়ুয়া’, ‘বিবি নং ১’ এবং ‘পার্টনার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ শীঘ্রই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ