প্রিয় বন্ধুর আচরণেই কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? জেনে নিন ‘টক্সিক’ বন্ধুত্বের কিছু লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় যে বন্ধুর সঙ্গে কথা না বললে দিনটাই অসম্পূর্ণ মনে হত, এখন তার ফোন এলেই কেন যেন মনটা সরে যেতে চায়। মেসেজের উত্তর দিতে ইচ্ছে করে না, দেখা করার পরিকল্পনা শুনলেই ক্লান্ত লাগে। অনেকেই ভাবেন, হয়তো তারা বদলে গেছেন বা বন্ধুত্বের প্রতি আগের মতো আন্তরিক নন। কিন্তু মনোবিজ্ঞান বলছে, এর পেছনে থাকতে পারে এক বিশেষ মানসিক অবস্থা- ‘ফ্রেন্ডশিপ বার্নআউট’। অর্থাৎ এমন এক পর্যায়, যখন বন্ধুত্ব আনন্দের বদলে মানসিক চাপের উৎস হয়ে ওঠে।

বন্ধুত্ব সাধারণত জীবনের সবচেয়ে নিরাপদ ও স্বস্তিদায়ক সম্পর্কগুলোর একটি। কিন্তু সব সম্পর্ক সবসময় একইরকম থাকে না। কখনও কখনও বন্ধুত্ব এমন অবস্থায় পৌঁছে যায়, যেখানে একজন ক্রমাগত সময়, মনোযোগ ও আবেগ বিনিয়োগ করে যান, অথচ অপরজন সেই সম্পর্কের প্রতি সমান দায়বদ্ধতা দেখান না। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, বন্ধুত্বে এই ভারসাম্য দীর্ঘদিন চলতে থাকলে মানসিক ক্লান্তি তৈরি হয়। তখন প্রিয় মানুষটির সঙ্গে কথা বলাও দায়িত্বের মতো মনে হতে শুরু করে। যে সম্পর্ক একসময় শক্তি দিত, সেটাই ধীরে ধীরে মানসিক শক্তি নিঃশেষ করে ফেলে।

আরও পড়ুন: AI ফিচার, ১৮৫Hz ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা-সহ আসছে OnePlus 16

আরেকটি বড় কারণ হল আবেগগত চাপ। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো বন্ধু নিজের হতাশা, রাগ বা দুশ্চিন্তার কথা বারবার শেয়ার করলেও অপরজনের অনুভূতির প্রতি তেমন মনোযোগ দেয় না। ফলে একজন শুধু শুনতে শুনতেই ক্লান্ত হয়ে পড়েন। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় ‘ইমোশনাল ডাম্পিং’। এমন পরিস্থিতিতে বন্ধুর ফোন বা মেসেজ দেখলেই অনেকের মনে অজানা চাপ তৈরি হয়। কথা বলা শুরু হওয়ার আগেই মনে হয়, আবার হয়তো নতুন কোনো সমস্যা শুনতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুভূতি আরও তীব্র হতে পারে এবং সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা তৈরি করে। 

বিশেষজ্ঞরা বলছেন, বন্ধুর সঙ্গে দেখা করার কথা ভাবতেই যদি ক্লান্তি আসে, বারবার যোগাযোগ এড়িয়ে যেতে ইচ্ছে করে বা কথা বলার পর নিজেকে আরও অবসন্ন লাগে, তাহলে সেটি ফ্রেন্ডশিপ বার্নআউটের লক্ষণ হতে পারে। তবে এর অর্থ এই নয় যে বন্ধুত্ব শেষ করে দিতে হবে। বরং প্রয়োজন সম্পর্কের মধ্যে স্বাস্থ্যকর সীমারেখা তৈরি করা। নিজের মানসিক শান্তি ও ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া কোনো স্বার্থপরতা নয় বরং সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য এটি অত্যন্ত জরুরি। কারণ সত্যিকারের বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যেখানে দুজন মানুষই একে অপরকে শক্তি জোগায়। যদি কোনো সম্পর্ক বারবার আপনাকে ক্লান্ত করে তোলে, তাহলে সেই অনুভূতিকে উপেক্ষা না করে গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী