সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি ত্রাণের কয়েকশো ত্রিপল, কাপড়, চাদর বেআইনিভাবে আত্মসাৎ! উদ্ধার হয়েছে বস্তাভরা থানও। এবার সরকারি ত্রিপল লোপাটের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম শঙ্কর মণ্ডল। তিনি বনগাঁর কালুপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। শনিবার (৩০ মে) দুপুরে দেখা যায়, একটি গাড়িতে করে কিছু জিনিসপত্র তাঁর বাড়িতে নামানো হয়েছে। ওই গাড়িতে স্থানীয় বাসিন্দারা পশ্চিমবঙ্গ সরকারের সিল সমেত বেশ কিছু ত্রিপল নামাতে দেখেছেন। তারপরেই বিষয়টি জানাজানি হয়। 

আরও পড়ুন-মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

পাশাপাশি শঙ্করের আত্মীয় নারায়ণ মণ্ডলের বাড়ি, কলাবাগান, চাষের জমি থেকে কয়েকশো ত্রিপল, কাপড়, চাদর উদ্ধার হয়েছে ৷ অভিযোগ, সরকারি ত্রাণসামগ্রী থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন ওই তৃণমূল নেতা। সেই সব সামগ্রী ‘চুরি’ করে নিজের এবং আত্মীয়ের বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর মণ্ডল। তিনি বলেন, ‘বনগাঁর এক কাউন্সিলরের কাছ থেকে ওই ত্রিপলগুলো চেয়ে এনেছিলেন গ্রামের মানুষকে বিলি করার জন্য। সবাই আমাকে ভুল বুঝছেন। আমি বাড়ি থেকে কোনও ত্রিপল কাউকে বিক্রি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।’

একই দিনে পূর্বস্থলীর উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেও বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে বাচাদের খেলার ফুটবলও। ঘটনায় গ্রেফতার করা হয় পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। প্রাক্তন বিধায়ককে দেখে এদিন ওঠে চোর চোর স্লোগান।

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে