মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে বিধায়ক মদন মিত্রের বাড়িতে রবিবার দুপুরে পুলিশ হানা দেয়। ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। রবিবার দুপুরে পুলিশ যখন মদন মিত্রের বাড়িতে যায় তখন সেটি তালা বন্ধ ছিল। বাড়িতে ছিলেন না বিধায়ক। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর ঘন্টাখানেক সেখানে তল্লাশি চালানোর পর আবার পুলিশ তালা বন্ধ করে বেরিয়ে যায় সেখান থেকে। পুলিশ সূত্রে জানা গেছে ,ওই বাড়িটির নাম ‘উদয় ভিলা’। জানা গেছে,কামারহাটির তৃণমূল বিধায়ক (Kamarhati TMC MLA)মদন মিত্রের সেখানে একটি দলীয় অফিস আছে। অভিযোগ যে জমির ওপর বাড়িটি রয়েছে সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। কিভাবে কেন্দ্রীয় সংস্থার মালিকাধীন জমিতে জোর করে বাড়ি তৈরি করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার দুপুর একটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ওই ‘উদয় ভিলা’য় হানা দেয়। এই বাড়িতে মাঝেমধ্যেই থাকেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। তবে তিনি এই বাড়ির মালিক কিনা তা এখনো পুলিশের কাছে স্পষ্ট তথ্য নেই। পুলিশ সূত্রে খবর, ঘন্টাখানেক তলাশির পর কিছু নথি সেখান থেকে বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। এদিকে যখন উদয় ভিলার বাড়িতে পুলিশ তল্লাশি করছে তখন কামারহাটির বিধায়ক দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাড়িতে ছিলেন ।রবিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে বৈঠকে বসছেন তৃণমূলের পরিষদীয় দলের সদস্যদের নিয়ে। তৃণমূলের জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে কতজন ওই বৈঠকে যোগ দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাড়িতে রবিবার রয়েছেন মদন মিত্র।এদিকে পুলিশ সূত্রে খবর,উদয় ভিলা মহিলা কো-অপারেটিভ সোসাইটি, যেটি ৩০ নম্বর, বি টি রোড(B.T.Road) কামারহাটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গাতে অবস্থিত। এখানে মহিলাদেরকে স্বনির্ভর করার বিভিন্ন প্রকল্পের কাজ হয় l

সেখানে ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে এই জায়গা দখলে চলে যায় মদন মিত্রের ।কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর নেতৃত্বে তার সঙ্গী গুড্ডু আনসারী সহ মদন মিত্রের ছত্রছায়ায় থাকা তিন চার জন মিলে ওইখানে বেআইনি কাজ করত।পুকুর ভরাট করে বিভিন্ন সংস্থাকে ভাড়া দেওয়া ,স্কোয়ারফুটে বিভিন্ন রেটে ভাড়া দেওয়া এবং বিভিন্ন সেট নির্মাণ করা হয়েছে।এর ভিতরে একটি মদন মিত্রের বাড়ি আছে। যেখানে মদন মিত্র তার লোকজন নিয়ে থাকতেন। দীর্ঘদিন ধরে ‘উদয় ভিলা’ মহিলা কো-অপারেটিভ সোসাইটির ভিতরে বেআইনিভাবে কাজ চলত। শনিবার কামারহাটি বিজেপির পক্ষ থেকে এই উদয় ভিলার বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় কাজকর্ম চলার অভিযোগ করা হয়। তার পরিপ্রেক্ষিতেই রবিবার বেলঘড়িয়া থানার(Belgharia P.s.) আই সি ও ব্যারাকপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে এই কারখানাটি ঘুরে দেখেন। মদন মিত্র এবং তার দলের ডান হাত গুড্ডু আনসারী যে অসামাজিক কাজ করতো, তাই নিয়ে সরব হয়েছে বিজেপি ।সেটি খতিয়ে দেখছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং বেলঘড়িয়া থানা আই সি । ঘর খুলে ঘরের ভিতর কি আছে এবং কাগজপত্র তল্লাশি করে পুলিশ । বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যান তাঁরা।

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট