আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: মিছিল করে দুই তৃণমূল মেম্বারের বাড়িতে আবাস যোজনার কাটমানি চাইতে বিক্ষোভ গ্রামবাসীদের।তৃণমূল মেম্বারের বাড়িতে বিক্ষোভ ।কাটমানি ফেরোনর দাবিতে বিক্ষোভ। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই মেম্বার টুম্পা রায়(Tumpa Roy) ও দুলাল দাস। সোমবার সকালে সবুজপল্লী (Sabujpally) ধলতিথা গ্রামে তাদের বাড়িতে হাজির হয় বিজেপি কর্মী-সমর্থকরা।

এমনকি স্থানীয় বাসিন্দারা মিছিল করে গিয়ে তাদের কাছ থেকে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চায় ।টাকা ফেরত চাইতে গেলে গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ তৃণমূল মেম্বারের বচসা হয়। গ্রামবাসীরা তার স্বামী যে টাকা নিয়েছে সেই টাকা ফেরত দেওয়ার দাবি জানান। কিন্তু ওই মহিলা তৃণমূল মেম্বার দাবি করেন, তিনি নিজে কোন টাকা নেননি।  ফলে এই দায়িত্ব তিনি নেবেন না। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এরপর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। 

তাদের দাবি বিভিন্ন সময় ঘর পাইয়ে দেওয়ার নাম করে মেম্বারের স্বামী আমাদের কাছে থেকে ১০,১৫,২০ হাজার করে টাকা  নিয়েছেন। সেই টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন স্বয়ং মেম্বার টুম্পা রায় ।তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বাড়িতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা -কর্মী -সমর্থকরা। সাকচুড়া বাগুন্ডি মণ্ডলের সভাপতি টুকাই পাল বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বাড়ি বাড়ি গিয়ে নামের তালিকা তৈরি করছি। পুলিশের হাতে দিচ্ছি।

যারা আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছেন তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে দিন। এটাই মূল দাবি। পুলিশ এই ঘটনায় যারা টাকা দিয়েছেন তাদের নামের তালিকা যাচাই করে দেখছে। গ্রামবাসীরা অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার পর পুলিশ এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করবে বলে জানা গেছে।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ