একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় একটি সাদা চুল দেখলেই অনেকেই তা দ্রুত তুলে ফেলেন। কিন্তু সেই সঙ্গে মনে ভয়ও কাজ করে একটি তুললে নাকি আরও অনেকগুলো পেকে যাবে! সত্যিই কি এমনটা ঘটে, নাকি এটি শুধুই প্রচলিত একটি ভুল ধারণা? বিশেষজ্ঞদের মতে, এই বিশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। মাথার প্রতিটি চুল আলাদা আলাদা রোমকূপ থেকে জন্মায়। একটি চুলের রোমকূপের সঙ্গে অন্যটির কোনও সরাসরি সংযোগ থাকে না। ফলে একটি পাকা চুল তুললে পাশের চুলের রং বা গঠনে কোনও পরিবর্তন হওয়ার সুযোগ নেই।

চুলের স্বাভাবিক রং নির্ধারণ করে মেলানিন নামের রঙিন রাসায়নিক যৌগ। বয়স বৃদ্ধি, জিনগত বৈশিষ্ট্য কিংবা কিছু শারীরিক পরিবর্তনের কারণে যখন মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখন চুলের রং ধূসর বা সাদা হয়ে যায়। একটি চুল উপড়ে ফেলার ফলে এই প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে না। তবে পাকা চুল টেনে তোলার অভ্যাস পুরোপুরি নিরাপদও নয়। বিশেষজ্ঞদের মতে, বারবার একই জায়গা থেকে চুল টেনে তুললে রোমকূপ ক্ষতিগ্রস্থ হতে পারে। দীর্ঘদিন এমন করলে সেই স্থান থেকে নতুন চুল গজানোর ক্ষমতাও কমে যেতে পারে।

আরও পড়ুন: সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

এছাড়া জোর করে চুল টানার কারণে মাথার ত্বকে ক্ষত তৈরি হতে পারে। যা পরবর্তীতে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। কিছু ক্ষেত্রে ফলিকুলাইটিস নামে পরিচিত প্রদাহজনিত সমস্যাও দেখা দিতে পারে। আরেকটি সম্ভাব্য সমস্যা হল ‘ইনগ্রোউন হেয়ার’। অর্থাৎ নতুন চুলটি স্বাভাবিকভাবে বাইরে না এসে ত্বকের ভেতরের দিকে বা বাঁকা হয়ে বাড়তে পারে। যা চুলকানির ও অস্বস্তির কারণ হয়। তাহলে কেন অনেকের মনে হয় একটি চুল তুললে আরও বেশি চুল পাকছে? বিশেষজ্ঞদের মতে, এটি মূলত সময়ের সঙ্গে সম্পর্কিত একটি ভুল ধারণা। যখন প্রথম পাকা চুল দেখা যায়, তখনই সাধারণত চুল পাকার প্রাকৃতিক প্রক্রিয়া শুরু হয়ে যায়। ফলে পরবর্তী সময়ে আরও চুল সাদা হতে থাকে, আর মানুষ মনে করেন আগের চুলটি তুলে ফেলার কারণেই এমনটি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, কোনও পাকা চুল দেখতে খারাপ লাগলে সেটি টেনে না তুলে ছোট কাঁচি দিয়ে গোড়া থেকে কেটে ফেলা ভাল। এতে চুলের মাথার ত্বকের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না।

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?