সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমকালে বাড়িতে পার্টির আয়োজন করলে খাবারের পাশাপাশি পানীয়ের দিকেও বিশেষ নজর দিতে হয়। অতিথিদের মন জয় করতে সুস্বাদু ও রিফ্রেশিং মকটেল হতে পারে সেরা বিকল্প। পেশাদারদের তৈরি এমন তিনটি মকটেলের রেসিপি দেওয়া হল, যা খুব সহজেই বাড়িতে বানানো সম্ভব।

১. পাইনঅ্যাপল ফিউশন

এটি আনারস, পুদিনা ও লেবুর রসের মিশিয়ে তৈরি একটি ট্রপিক্যাল ও সতেজ মকটেল।

উপকরণ:
তাজা আনারসের টুকরো, ৯০ মিলি আনারসের রস, ১০-১২টি পুদিনা পাতা, ১৫ মিলি লেবুর রস, এক চিমটি বিট নুন, স্প্রাইট, বরফ।

প্রণালি:
শেকারে আনারসের টুকরো ও পুদিনা পাতা ভালভাবে মিশিয়ে নিন। এরপর আনারসের রস, লেবুর রস, বিট নুন ও বরফ দিয়ে ঝাঁকিয়ে নিন। বরফভর্তি গ্লাসে ঢেলে স্প্রাইট যোগ করুন। পুদিনা পাতা বা আনারসের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

২. ম্যাঙ্গো পিচ মার্গারিটা

আম ও পিচের মিষ্টি স্বাদের সঙ্গে লেবুর টক এবং চাট মশলার ঝাঁঝে তৈরি এই মকটেল গরমের দিনে দারুণ উপভোগ্য।

উপকরণ:
৯০ মিলি আমের রস, ৩০ মিলি পিচ সিরাপ, ১৫ মিলি লেবুর রস, এক চিমটি চাট মশলা, এক চিমটি বিট নুন, বরফ।

প্রণালি:
সব উপকরণ শেকারে নিয়ে বরফ সহ ভালভাবে ঝাঁকিয়ে নিন। নুন লাগানো গ্লাসে বরফ দিয়ে মিশ্রণটি ঢালুন। লেবুর চাকতি বা আমের টুকরো দিয়ে সাজিয়ে ঠান্ডা-ঠান্ডা পরিবেশন করুন।

৩. রেড রিডল

ক্র্যানবেরি ও আপেলের রসের সঙ্গে মধু, আদা ও লেবুর রসের অনন্য মিশ্রণে তৈরি এই মকটেল স্বাদে যেমন আলাদা, তেমনই সতেজতাতেও ভরপুর।

উপকরণ:
৬০ মিলি ক্র্যানবেরি জুস, ৬০ মিলি আপেলের রস, ১৫ মিলি লেবুর রস, ১০ মিলি মধু, ১ চা চামচ কুচোনো আদা বা আদার রস, বরফ।

প্রণালি:
সব উপকরণ শেকারে নিয়ে ভালভাবে মিশিয়ে নিন যাতে মধু সম্পূর্ণ মিশে যায়। বরফভর্তি গ্লাসে ছেঁকে ঢেলে হালকা নেড়ে দিন। আপেলের স্লাইস বা লেবুর চাকতি দিয়ে সাজিয়ে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন। গরমের দিনে এই তিনটি মকটেল শুধু তৃষ্ণাই মেটাবে না, আপনার হাউস পার্টির আকর্ষণও বাড়িয়ে দেবে।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়