বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ দিল্লির মালব্য নগরের অভিজাত হোটেলের পর এবার আগুনের গ্রাসে বিহারের একটি বেসরকারি হাসপাতাল। ICU ওয়ার্ডে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একাধিক রোগী। আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা করা হচ্ছে।  

জানা গিয়েছে, বৃহস্পতিবার (৪জুন) ভোররাতে বিহারের মুজফফপুর জেলার ব্রহ্মপুরা এলাকায় প্রসাদ  নামের বেসরকারি হাসপাতালে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের একটি অংশ ঘন ও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায়।  তারপরেই সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। রোগীদের মধ্যে দেখা দেয়  তীব্র আতঙ্ক। খবর পেয়েই জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং রোগীদের নিরাপদে উদ্ধার করতে অভিযান শুরু করে। মুজফফপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের  নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ‘হাসপাতালের আইসিইউ ইনচার্জও গুরুতর আহত হয়েছেন। তাঁকেও কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কতজনের প্রাণহানি হয়েছে, সে বিষয়ে আমাদের সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। বর্তমানে আমরা তিনজনকে মৃত হিসেবে শনাক্ত করেছি।’ 

আরও পড়ুন: আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

প্রাথমিক  তদন্তে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালের ছ’তলায় অবস্থিত ICU-তে প্রথমে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন আধিকারিকরা। আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান মুজফফপুরের জেলাশাসক, সিনিয়র পুলিশ সুপার-সহ শীর্ষ আধিকারিকরা। হাসপাতালে থাকা রোগীদের উদ্ধার করে নিকটবর্তী অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?