আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানায় কোনও পদে না থেকেও অত্যন্ত প্রভাবশালী ছিলেন শেখ মুজিবের ছোট কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর কন্যা হওয়ার পুরো ফায়দা তুলে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গত ২০২৪ সালের ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দিদি হাসিনার সঙ্গে একই বিমানে দিল্লি পালিয়ে গিয়েছিলেন শেখ রেহানা। কিন্তু ইদানিং দুই বোনের মধ্যে নাকি আর তেমন সদ্ভাব নেই। আওয়ামী লীগের একাধিক নেতাই তেমনটা দাবি করেছেন। এমনকি আওয়ামী লীগ পুনর্গঠনের ক্ষেত্রে শেখ রেহানার অনুসারীদের ছাঁটাই করে শেখ হাসিনা নিজের অনুগামীদের গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা।

আওয়ামী লীগ সূত্রে জানা গিয়েছে, ‘দীর্ঘদিন ধরেই শেখ রেহানা ও তার দেওর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক আওয়ামী লীগ ও সরকারের মধ্যে একটি প্রভাবশালী বলয় গড়ে তুলেছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রক, উপদেষ্টা পদ, বেসামরিক প্রশাসন, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই গোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে ১৫ বছরের আওয়ামী লীগ শাসনামলে বড় বড় ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা রেহানার এই বলয়কে কেন্দ্র করে সক্রিয় ও অত্যন্ত ক্ষমতাশালী হয়ে ওঠেন।বিভিন্ন পদে নিয়োগ এবং বদলির পিছনে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগও দলের ভেতরে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।’

সম্প্রতি শেখ হাসিনা বিদেশে অবস্থানরত তাঁর বিশ্বস্ত সহযোগী ও প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাফল্য ও ব্যর্থতা, জনগণের অসন্তোষ এবং দলের পতনের কারণ নিয়ে আলোচনা করছেন। আর তাতেই উঠে এসেছে শেখ রেহানার ঘনিষ্ঠদের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ও দাদাগিরির কথা। প্রত্যেকেই জানিয়েছেন, ‘দল পুনর্গঠন করতে হলে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য এবং তুলনামূলকভাবে কম বিতর্কিত তাদের নেতৃত্বে তুলে আনতে হবে। বিশেষ করে প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নসরুল হামিদ বিপু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলুল করিম সেলিম, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাক্তন প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মতো দুর্নীতিবাজদের দল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে।’

দল পুনর্গঠনের ক্ষেত্রে জনগণের কাছে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আছে এমন নেতাদের গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং নারায়ণগঞ্জের প্রাক্তন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গুরুত্বপূর্ণ পদে বসানোর বিষয়টি ভাবনাচিন্তা করছেন। ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচি সফল করতে সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জে তরুণ নেতৃত্ব নিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা