হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেজায় ক্ষুব্ধ মুর্শিদাবাদের নওদার বিধায়ক। আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবীর। আদালতের নির্দেশেই তাঁকে এতদিন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিত স্বরাষ্ট্রমন্ত্রক। তবে রাজ্যের বিধানসভা ভোট মিটতেই তাঁর সেই নিরাপত্তা প্রত্যাহার করে নিল অমিত শাহের মন্ত্রক। সেই বিষয়ে গত সোমবার একটি মেইল করে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে হুমায়ুনকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি মেনে নিচ্ছেন না নওদার বিধায়ক। তিনি নিরাপত্তা বহাল রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে সূত্রের খবর।

আজ, বৃহস্পতিবারই হুমায়ুন আদালতে এই বিষয়ে আর্জি জানাবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এতদিন কেন্দ্রের ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পেতেন নওদার বিধায়ক। হুমায়ুনের নিরাপত্তায় থাকতেন ১৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ও ১১ জন কনস্টেবল। ভোটের সময়ে সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। এবার সেই নিরাপত্তারক্ষীদের তুলে নিল স্বরাষ্ট্রমন্ত্রক। তবে তিনি একা নন, বাংলার বিধানসভা নির্বাচনের পর একাধিক ভিভিআইপির নিরাপত্তায় কাটছাঁট করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই তালিকায় রয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁর নিরাপত্তা জেড ক্যাটেগরি থেকে কমিয়ে ওয়াই(Y Category) করেছে অমিত শাহের মন্ত্রক।

আরও পডুন: গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

এদিকে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ফেসবুকে তোপ দেগেছেন নওদার বিধায়ক। তিনি লিখেছেন, ‘যাহাই তৃণমূল, তাহাই বিজেপি। আবারও একবার সেটা প্রমাণ করলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের যেসব নেতারা আমাকে সাসপেন্ড করিয়েছিল তারা আজ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জয়ী হয়ে আজ তাঁরা কেন তৃণমূলনেত্রীকে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন? এটা কি মানুষের সঙ্গে চরম প্রতারণা নয়? মানুষের রায়ের এই অবমাননার মদতদাতা আসলে কে? আমি কোনওদিন তৃণমূল ছেড়ে আলাদা দল গড়তে চাইনি। দল আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করেছিল বলেই আমি আমজনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছিলাম।’

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার