গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। এবার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার আরও এক পুরপ্রতিনিধি। এক মহিলাকে মারধর, হেনস্থা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব পুঁটিয়ারির এক প্রবীণ মহিলার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

মহিলারঅভিযোগ, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। পাশাপাশি অশালীন ভাষায় অপমান ও প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। সম্প্রতি অভিযোগকারিণী রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করে। উল্লেখযোগ্যভাবে, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর গত ২২ মে থেকে ৩ জুনের মধ্যে কলকাতা পুরসভার একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ বিশ্বজিৎ মণ্ডল। একসময় এই ওয়ার্ডটি যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। তবে আসন পুনর্বিন্যাসের পর এটি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতায় আসে। ২০১০ সাল থেকে টানা তিন দফা – ২০১০, ২০১৫ এবং ২০২১ সালের পুরভোটে এই ওয়ার্ড থেকেই জয়ী হয়েছেন তিনি। রাজনৈতিক মহলে তাকে টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলেই মনে করা হয়। গত কয়েক দিনে কলকাতা পুরসভার আরও চার তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ মে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে। এরপর ২ জুন একই ধরনের অভিযোগে গ্রেফতার করা হয় ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহ এবং ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাসকে। বুধবার আবার তোলাবাজি, ভয় দেখানো এবং অন্যান্য একাধিক অভিযোগের ভিত্তিতে ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশকুমার শর্মাকে গ্রেফতার করে পুলিশ। বিশ্বজিৎ মণ্ডলের গ্রেফতারের পর সেই তালিকা আরও দীর্ঘ হল, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি